Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সিপিএম নেতার বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা

গোপন সূত্রের খবরে তল্লাশি চালিয়ে এক সি.পি.এম. নেতের বাড়ি থেকে চার কন্টেনার বোঝাই তাজা বোমা উদ্ধার করল পুলিশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সোমবার দুপুরে মুর্শিদাবাদে ভরতপুর থানার আঙ্গারপুর গ্রামের ঘটনা। সূত্রের খবরের ভিত্তিতে এদিন দুপুরে সাজু সেখ নামে ওই সি.পি.এম. নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয় চারটি কন্টেনারে ভর্তি প্রায় চল্লিশটি তাজা বোমা। বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায় বোম স্কোয়াডের সদস্যরা। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় কে বা কারা জড়িত, কেনই বা মজুত রাখা হয়েছিল এতো সংখ্যক বোমা- সে বিষয়ে তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ।

No comments: