লজ্জা! পৌরসভাতেই হাতাহাতি কাউন্সিলরদের
হালিশহর পৌরসভার 11 জন কাউন্সিলর তাদের নিজেদের ওয়ার্ডের কাজ কেন হচ্ছে না এবং হালিশহর পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি নিয়েও আলোচনার জন্য এক্সিকিউটিভ অফিসারের কাছে যাওয়া মাত্রই পৌরসভার পৌরপ্রধান অংশুমান রায়ের নেতৃত্বে বেশ কিছু বহিরাগত তাদের ওপর হামলা চালায় ও অশালীন আচরণ করে বলে অভিযোগ। হামলায় বাদ যায়নি মহিলা কাউন্সিলররাও এমনটাই অভিযোগ কাউন্সিলরদের। এরপর এই ঘটনায় আহত কাউন্সিলররা বীজপুর থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও এই এই ধরনের ঘটনার কথা অস্বীকার করেছেন হালিশহর পৌরসভা পৌর প্রধান অংশুমান রায় তিনি জানান আমরা সবাই একসাথে আছি এবং একসাথে উন্নয়নের কাজ করতে চাই কিছু মানুষ আমাদের নামে অপপ্রচার করছে। তবে এই ঘটনায় হালিশহর পৌরসভার মধ্যেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ই প্রকাশ পাচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। কারণ বিগত দিনে আহত ওই 11 জন কাউন্সিলর হালিশহর পৌর প্রধান এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল। এরপর ঘটনা ধামাচাপা পড়লেও ছাইচাপা আগুনের মতন নিজেদের মধ্যে বিবাদ লেগেই ছিল। তারই বহিঃপ্রকাশ আজকের এই ঘটনা বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


No comments: