রায়গঞ্জে দুগ্ধ দিবস
দুগ্ধ বিপ্লবের জনক ডঃ ভার্গিস কুরিয়ানের ৯৭ তম জন্মদিবস ও জাতীয় দুগ্ধ দিবস উপলক্ষে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল জাতীয় দুগ্ধ দিবস ও গ্রামীন সচেতনতা শিবির। প্রদীপ প্রজ্জ্বলন করে দুগ্ধ দিবস অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক অমল আচার্য, উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ পূর্নেন্দু দে, জেলাপরিষদ সদস্যা পম্পা পাল। রায়গঞ্জের " কুলিক সমবায় দুগ্ধ উৎপাদক মহাসনংঘের উদ্যোগে অনুষ্ঠিত দুগ্ধ দিবসে দুগ্ধ বিপ্লবের জনক ভার্গিস কুরিয়ানের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অতিথিরা। অনুষ্ঠানে জেলার সমস্ত দুগ্ধ সমবায় সমিতির কয়েকশো মহিলা উপস্থিত হন। কুলিক সমবায় দুগ্ধ সমবায়ের পক্ষ থেকে একটি নতুন অ্যাপস উদ্বোধন করা হয়। যে অ্যাপসের মাধ্যমে দুধের গুনগত মান নির্নয় করা হবে। এর পাশাপাশি কুলিক ঘী, কুলিক চোকো মিল্ক প্রোডাক্টের উদ্বোধন করা হয়। কুলিক দুগ্ধ সমবায়ের সভাপতি তথা উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন," আমুল " দুগ্ধজাত উৎপাদনকারী সংস্থা আজ সারা বিশ্বে সুনামের সাথে বিশাল ব্যাবসা করছে সেই আমুলের বিশালাকার অবস্থান তৈরিতে মহিলাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। কুলিক দুগ্ধ সমবায়কেও একদিন আজকে উপস্থিত মহিলারা রাজ্যে তথা দেশে জায়গা করে দিতে পারবে বলে আহ্বান জানান জেলাশাসক অরবিন্দ কুমার মীনা
Labels:
West Bengal


No comments: