প্রেমিকের জন্য মাছ-মাংস খাওয়া ছেড়েছিলেন কারিনা
বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেমের কথা কম-বেশি সবাই জানে। সে সময় দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বলেও জানিয়েছিলেন। সিনে প্রেমীরা প্রায় ধরেই নিয়েছিলেন যে, জামাতা হিসেবে কাপুর পরিবারে প্রবেশ করতে যাচ্ছেন শহীদ।অথচ একসময় এই শাহিদের প্রেমে পাগল কাপুর নন্দিনী সবকিছু ভুলেছিলেন এমনটাই জানিয়েছে ভারতীয় মিডিয়াগুলো। তখন বিয়ে পর্যন্ত গড়ায়নি আর শাহিদ-কারিনার প্রেম রসায়ন। দুজনেই এখন আলাদা পথে। ভিন্ন ভিন্ন সংসার সাজিয়ে সন্তানের মুখও দেখে ফেলেছেন তারা।
কারিনা ঠিক তেমনটি করতেন যেমনটি শাহিদ করতে বলতেন । এমনকী শাহিদকে খুশি করতে মাছ মাংস খাওয়াও ছেড়ে দিয়েছিলেন কারিনা। অথচ মাছ-মাংস ছাড়া নাকি একদিনও চলত না কারিনার সেটা জানিয়েছিলেন বড় বোন কারিশমা কাপুর।শাহিদ কাপুর ছিলেন নিরামিষভোজী। একেবারেই মাছ, মাংখ খেতেন না। শাহিদের প্রেমে হাবুডুবু কারিনা তখন শুধুমাত্র শাহিদের জন্যই মাছ-মাংস খাওয়া ছেড়ে দেন তিনি। ‘কফি উইশ করণ’ অনুষ্ঠানে এসব তথ্য ফাঁস করেছিলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।
তবে বলিউড অভিনেতা সাইফ আলী খানের স্ত্রী হবার পর তিনি আবার রীতিমতো মাছ-মাংস খেতে শুরু করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম জি নিউজ।
Labels:
Entertainment


No comments: