Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

শীতে ফাটা ঠোঁটের সমস্যার সমাধান করবেন কি ভাবে?

 শীতের একটি সাধারণ সমস্যা হল ফাটা ঠোঁট। যার কারণে ঠোঁট প্রাণহীন দেখায়। কি করবে করবেন এর ঘরোয়া সমাধানঃ

অনেকেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ান, ঠোঁটের চামড়া টেনে ওঠান। এতে ঠোঁটের চামড়া ও ঠোঁটের নরম মাংসপেশিতে আঘাত লাগে। পরিণামে ঠোঁটে সঠিকভাবে প্রসাধনী বসতে চায় না, ঠোঁটে নানা রকম দাগ হয়ে যায়। অসাবধানতাবশত চামড়া বেশি উঠে গিয়ে ঘা পর্যন্ত হতে পারে। ঘা হয়ে গেলে আরও বেশি দাগ হয়ে যায়।
শরীরে লবণ, জল ও ভিটামিন ‘বি’র অভাবে ঠোঁট ফ্যাকাশে হয়ে যায়।

ঠোঁট দীর্ঘ সময় শুষ্ক থাকলে অনেকেই বারবার জিব দিয়ে ঠোট ভেজান। এমন অভ্যাস যাঁদের রয়েছে, তাঁদের ঠোঁট ফাটার সাথে সাথে তুলনামূলকভাবে কালচে হয় বেশি।
কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ঠোঁট কালো হয়।

নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে জল(কমপক্ষে প্রতিদিন দুই লিটার) পান করতে হবে। শরীরে জলশূন্যতা না থাকলে মুখ, চোখের নিচে ও ঠোঁট উজ্জ্বল দেখাবে।
ঠোঁট শুষ্ক হয় বেশি যাঁদের, তাঁরা লিপ বাম (এসপিএফ ১৫ বা ২০ যুক্ত) নিয়মিত ব্যবহার করুন।

ঠোঁটের ওপর মরা চামড়া জমেও দাগ হতে পারে। গোলাপের পাপড়ি বেটে এর সঙ্গে মধু বা চিনি মিশিয়ে পাতলা কাপড় দিয়ে হালকা করে ঘষুন। এতে ঠোঁটে জমে থাকা মরা চামড়াগুলো উঠে যাবে। ঠোঁট দেখাবে উজ্জ্বল।

গোলাপের পাপড়ি, দুধের সর বা মাখন ঠোঁটে প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখলেও ঠোঁট ফাটা ভাব চলে যাবে।
প্রতিদিন ২০ মিনিট মধু বা দুধের সর লাগিয়ে রাখলেও ঠোঁট ফাটার সমস্যার সমাধান হবে।


No comments: