Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বেতন নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল তৃণমূল সংগঠন

ষষ্ট বেতন কমিশন চালু ও কেন্দ্রীয় হারে মর্হাঘ্য ভাতা প্রদানের দাবিতে এবারে সোচ্চার হলেন তৃনমূলী শিক্ষক সংগঠন । বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ তৃনমূল মধ্যমীক শিক্ষক সমিতির দ্বিতীয় বর্ষ ব্লক সম্মেলন ।এদিন কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা পঞ্চায়েতের পুরিয়া মহেশপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সম্মেলন আয়োজন হয়। এই শিক্ষক সংগঠনে সম্মেলনে ছিলেন প্রদেশ তৃনমূল সম্পাদক অসীম ঘোষ ,জেলা পরিষদের দুই সদস্য ব্লক তৃনমূল সভাপতি দধীমোহন দেবসর্মা ও মমেনা খাতুন। কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল,উপ পৌরপ্রধান বসন্ত রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার ,সহ সভাপতি তপন দেবসিঙ্ঘ,ছিলেন তৃনমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অসীমরঞ্জন দাস,মহকুমা সভাপতি কৌশিক দত্ত, সংগঠনের কালিয়াগঞ্জের ব্লক সভাপতি এজাবুল হক সহ অন্নান্যরা।২০১৫ সালে কালিয়াগঞ্জে প্রথম সম্মেলন হয়েছিল,তিন বছর মেয়াদ হচ্ছে দ্বিতীয় ব্লক সম্মেলন ,এই সম্মেলন সূচনাইয় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের কালিয়াগঞ্জের ব্লক সভাপতি এজাবুল হক । প্রতিবেদনে মমতা ব্যানার্জীর চালু করা শিক্ষাশ্রী,কন্যাশ্রী,যুবশ্রী, সুবুজ সাথী প্রকল্প সফলতা উল্লেখ করা হয়। প্রথম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক ও টেস্ট পেপার বিনামূল্যে সাজ্য সরকার প্রদান করতে শিক্ষা ব্যবস্থা প্রসারে এর সুল উল্লেখ করা হইয় এবং সাধুবাদ জানানো হয়।

No comments: