রেললাইনের ধার থেকে উদ্ধার মৃতদেহ
ডালখোলা রেললাইনের ধারে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। বিপিন রায় নামে ওই যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে ডালখোলা রেল পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার উরপু গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি বিপিন রায় কিশানগঞ্জ স্টেশন থেকে গৌহাটি- এলটিটি এক্সপ্রেস ধরে নাসিক যাচ্ছিলেন। পথে উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় ট্রেন থেকে পরে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে অনুমান। আজ ভোর তিনটা নাগাদ ডালখোলা রেলওয়ে পুলিশ থেকে মৃত বিপিনের পরিবারকে খবর দেওয়া হয়। রায়গঞ্জ জেলা হাসপাতালে পরিবারের লোকেরা এসে বিপিন রায়ের মৃতদেহ সনাক্ত করে। কিভাবে বিপিন রায়ের মৃত্যু হল তা নিয়ে রহস্যের দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা রেলওয়ে পুলিশ।

Labels:
West Bengal

No comments: