Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

পুকুরের জলে ভেসে উঠল মৃতদেহ

দক্ষিণ দিনাজপুরঃ রবিবার থেকে নিখোঁজ থাকার পর বৃহসপতি বার দুপুর নাগাদ পুকুরের জলে ভেসে উঠল নারায়ণ বর্মণের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের দাশুল এলাকায়। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে কুমারগঞ্জ ব্লকের দাশুল এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। পেশায় কৃষক মৃত নারায়ণ বর্মণের পরিবারের সদস্যদের বক্তব্য রবিবার বাড়ী থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। মৃতের পরিবারের সদস্যদের ধারণা খুন করা হয়েছে নারায়ণ বর্মণ। এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌছায় কুমারগঞ্জ থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।

No comments: