গাড়িতে `অনডিউটি` স্টিকার, পুলিশের জালে চার ভুয়ো আর্মি
গতকাল রাতে নদিয়ার চাকদহ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চাকদহ পেপার মিলের কাছ থেকে উত্তরপ্রদেশের নাম্বারের একটি লরি আটক করে। চালকসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে 26 কেজি গাঁজা, দুটি ম্যান প্যাক, দুটি আর্মি আই কার্ড ফোল্ডার, এক ব্যাগ আর্মি ইউনিফর্ম উদ্ধার করে পুলিশ। ধৃতরা হলেন ভিক্রম চৌহান, জহর সিং, দীপক কুমার সিং, মনোজ কুমার, দীপক সিং চৌহান, হরি ওম ও মুন চাঁদ যাদব। ধৃতদের বাড়ি উত্তর প্রদেশের গাজিয়াবাদ, বুলান শহর, মোহন নগর। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারা মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে পেশ।
Labels:
West Bengal


No comments: