Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

দিন বদলালেও বদলাবে না পথ, লালবাজারে সাফ জানালো বিজেপি

কলকাতা : তারিখ বদলালেও রথযাত্রা থামবে না। বৃহস্পতিবার বিকেলে লালবাজারে পুলিশ শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক সেরে এই কথাই জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার বিকেলে প্রস্তাবিত রথযাত্রা নিয়ে লালবাজারে প্রশাসন ও বিজেপির শীর্ষ কর্তারা বৈঠকে বসেন। রাজ্য সরকারের তরফে বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র।বিজেপির তরফে লালবাজারে যান মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ও প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ।

বৈঠক থেকে বেরিয়ে দিলীপ বলেন, “আমরা জানিয়েছি, তারিখ পিছোলে সমস্যা নেই, পথ বদলাবে না। সব শুনে ওঁরা সিদ্ধান্ত নিতে কিছু দিন সময় চেয়েছেন। আমরা ওদের অনুমতির অপেক্ষা করছি।"

No comments: