ব্যারাকপুরে পালিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস
বিশ্ব জাতিসংঘের সাধারণ পরিষদ 2014 সালে আজকের দিনটিকে বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে মনোনীত করার পর থেকে প্রতিবছর আজকের এই দিনটি পালন করে আসছে ব্যারাকপুরের কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র ও কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র। এই উপলক্ষে আজকের এই দিনটিতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি ও নদীয়ার 48 টি গ্রাম চিহ্নিত করে সেখানকার 200 জন কৃষককে আমন্ত্রণ জানানো হয় এই বিশেষ অনুষ্ঠানে। এদের মধ্যে প্রায় 160 জন কৃষককে SOIL HEALTH CARD বিতরণ করা হয়। এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির '' আমার গ্রাম আমার গৌরব'' প্রকল্পের মাধ্যমে নিজেদের জমির স্বাস্থ্য পরীক্ষা করানোর সুবিধা পাবেন। যার ফলে ওই সমস্ত কৃষকরা এই প্রকল্পের আওতায় এসে তাদের ফসল উৎপাদন দ্বিগুণ করতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইচ্ছা অনুযায়ী 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা এর মাধ্যমেই সফল হবে বলে আশাবাদী বিভাগীয় প্রধানরা। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সুশান্ত পাল, নদীয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এর প্রাক্তন বিভাগীয় প্রধান, ডক্টর সুব্রত পাল, সিজিএম নবার্ড ও কলকাতা এছাড়াও ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের ডাইরেক্টর বসন্ত কুমার দাস মহাশয়।


No comments: