তেজপাতার গুণ জানলে সত্যিই অবাক হবেন!
গুণতেজপাতা একটি পরিচিত নাম। রান্নার মশলা হিসেবে তেজপাতা সাধারণত ব্যবহৃত হয়। কিন্তু জানেন কি এই তেজপাতায় রয়েছে বড় ধরনের ঔষধি গুণ।
প্রাচীন সময় থেকে তেজপাতা মশলার পাশাপাশি ঘরোয়া ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
প্রাচীন সময় থেকে তেজপাতা মশলার পাশাপাশি ঘরোয়া ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
আজ জেনে নেয়া যাক তেজপাতার সেই গুণাগুণ সম্পর্কে-
১. হজমশক্রি বাড়ায়। ফলে শরীরের মেটাবলিজমের হারও বৃদ্ধি পায়। ওজনও কমে।
২. তেজপাতায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা হার্টের ইনফেকশন কমায়। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট হৃদরোগের ঝুঁকি কমায়। সর্দিকাশি, কফ জমা, ফ্লুতে তেজপাতা সেদ্ধ করে সেই পানি খান কিংবা তেজপাতা সেদ্ধ করে বেটে, বুকে মালিশ করুন। নিমেষে আরাম পাবেন।
৩. ব্যথা কমাতে সিদ্ধহস্ত তেজপাতা। চোট লেগে ফুলে গেলে তেজপাতার তেল মালিশ করুন। মাথাব্যথা, মাইগ্রেনের ব্যথাতেও ম্যাজিকের মতো কাজ করে তেজপাতার তেল।
৪. কিডনিপ্রদাহ কমাতে তেজপাতা পানিতে সেদ্ধ করে সেই পানি পান করুন। কিডনিতে পাথর হলেও তেজপাতা সেদ্ধ করা পানি খুব কাজ করে।
৫. ত্বকের যত্ন নিতেও সহায়তা করে তেজপাতা। চন্দন ও তেজপাতা বেটে ত্বকে লাগিয়ে ঘণ্টাখানেক রাখুন। তারপর ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল ও সতেজ দেখাবে।
৬. গায়ে দুর্গন্ধ থাকলে তেজপাতা বেটে শরীরে লাগান। দেখবেন মুহূর্তেই তা দূর হয়ে গেছে।
৭. পেটফাঁপা, বদহজম, বুকে জ্বালা কমাতে তেজপাতা এক্সপার্ট।
৮. অরুচি হলেও রান্নায় তেজপাতা দিন। মুখে স্বাদ ফিরবে।
from Breaking Kolkata http://bit.ly/2GjTGjc
Labels:
Entertainment


No comments: