এলাচের কত গুণ। জেনে নিন
এলাচ রান্নার কাজে মসলা হিসেবেই এর ব্যবহার। এর বহু স্বাস্থ্য গুণ রয়েছে। প্রাচীন ভারতে এবং চীনে এটা ওষুধ হিসেবে ব্যবহার করা হতো।
এলাচ কিডনি এবং মূত্রথলি ভালো রাখতে সাহায্য করে। এটি কিডনিতে পাথর জমা, ইউরিনের প্রদাহ কমাতে সাহায্য করে। এলাচ উচ্চ রক্তচাপ কমাতেও বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে।
এলাচ কিডনি এবং মূত্রথলি ভালো রাখতে সাহায্য করে। এটি কিডনিতে পাথর জমা, ইউরিনের প্রদাহ কমাতে সাহায্য করে। এলাচ উচ্চ রক্তচাপ কমাতেও বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে।
এলাচ হজমেও রাখে বিশেষ ভূমিকা। এটি পেটে গ্যাস জমাও রোধ করে, গ্যাষ্ট্রিকের সমস্যা কমায়। এছাড়া পেটের নানা রোগও সারাতে সাহায্য করে।
এলাচে থাকা আয়রন, ম্যাঙ্গানিজ,কপার এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন অ্যানিমিয়া দূর করে। বিশেষ করে অবসাদ দূর করতে বেশ কার্যকরী। এতে থাকা পুষ্টি উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
ঠান্ডার সমস্যায়ও এলাচ ব্যবহার করা যেতে পারে। কাশি সারাতে গরম পানির সঙ্গে এলাচ বা এলাচের গুঁড়া কিছুক্ষন ফুঁটিয়ে পান করুন। এতে ঠান্ডার সমস্যায় অনেকটা আরাম পাবেন। গলা ব্যথা সারাতেও এই মিশ্রণ বেশ কার্যকরী।
নিঃশ্বাসে দূর্গন্ধ দূর করতে খাওয়ার পর একটা এলাচ চিবুতে পারেন। সকালে এক কাপ এলাচ মেশানো চা খেলে শরীরের অবসাদ দূর হয়। সেই সঙ্গে হজমশক্তিও বাড়ায়। এটা নিঃশ্বাস সতেজ রাখতেও সাহায্য করে। সেই সঙ্গে দাঁতের স্বাস্থ্য ভালো রাখতেও এলাচের জুড়ি নেই।
পানিতে এলাচ সিদ্ধ করে ত্বকে লাগালে সেটা টোনারের মতো কাজ করে। এতে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়। এছাড়া এই পানি শ্যাম্পু করার পর চুলে লাগালে চুল হয়ে ওঠে ঝলমলে।
from Breaking Kolkata http://bit.ly/2GkeY0n
Labels:
Entertainment


No comments: