Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

৬ ঘণ্টায় আমাকে নিয়ে যা খুশি করুন



ঘোষণা করেছিলেন, ‘৬ ঘণ্টা আমাকে নিয়ে যা ইচ্ছে করতে পারেন যে কেউ’। উদ্দেশ, এর মাধ্যমে বিশ্বকে তিনি দেখাতে চান মানুষের স্বভাবের আসল সত্যিটা। শেষ পর্যন্ত সেই সত্যিই প্রকাশ পেয়েছিল।যা ছিল ভয়ানক। বলা হচ্ছিল শিল্পী মারিনা আব্রামোভিকের কথা। একাধিক বিতর্কিত শিল্প সৃষ্টির জন্য বেশ নাম ডাক আছে তার। স্বভাববশতই একটি আর্ট গ্যালারিতে ৬ ঘণ্টা শিল্পের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি। ঘোষণা করেছিলেন এই ৬ ঘণ্টা তাকে নিয়ে যা ইচ্ছে করতে পারবেন যে কেউ।

এদিন নিজের সামনে একটি টেবিল পেতে তাতে বেশ কয়েকটি জিনিস রাখলেন। যেগুলি তার উপর ব্যবহার করতে পারেন যে কেউ। টেবিলে ছিল গোলাপ, পালক, আঙুর, মধু, কনডম, একটি বাঁশি, একটি গুলি এবং একটি বন্দুক। প্রথম কয়েক ঘণ্টা মারিনা আব্রামোভিকের সঙ্গে বেশ ভালই আচরণ করছিল গ্যালারিতে উপস্থিত মানুষ। কেউ তাকে পানি খাওয়াচ্ছিল, কেউ খেলা করছিল। কিন্তু কয়েকঘণ্টা পার হতেই মানুষের রূপ বেরিয়ে আসতে শুরু করে। শুরু হয় তার জামা কাপড় ছেঁড়া। প্রায় নগ্ন করে ফেলা হয় মারিনাকে। গোলাপের কাঁটা গায়ে বেঁধানো হয়। ব্লেড দিয়ে গা কাটতে শুরু করা হয়। অনেকে আবার তার সঙ্গে সঙ্গম করার চেষ্টা করেন।

শ্লীলতাহানি চলতে থাকে যতক্ষণ না কেউ এসে বাধা দিচ্ছে। পরিস্থিতি এতটাই চরম পর্যায়ে চলে গিয়েছিল যে ৬ ঘণ্টা পার হতেই গ্যালারির মালিক এসে দর্শকদের সেখান থেকে বের করে দিতে বাধ্য হন। 


from Breaking Kolkata http://bit.ly/2Gm4c9M

No comments: