কাশি হলে ভুলেও খাবেন না যেসব খাবার!
আবহাওয়া বদলের সময় শুষ্ক বা কফ-কাশির সমস্যায় ভোগেন অনেকেই। বিরক্তিকর এই কাশির থেকে মুক্তি পেতে খাবারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
কিছু খাবার আছে, যা কাশি নিরাময় করে। আবার কিছু খাবার আছে, যা খেলে কাশি বেড়ে যেতে পারে। কাশির সময় যে খাবারগুলো এড়ানো দরকার।
জেনে নিন সেই তালিকায় থাকা খাবারগুলো সম্পর্কে-
ক্যাফেইনযুক্ত পানি
কাশি হলে ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলা উচিত। বিশেষ করে কফি। কাশির সময় কফি খাওয়া হলে তা গলা শুকিয়ে ফেলে। এতে কোনো কিছু গিলতে সমস্যা হয়।
ভাজা খাবার
তেলে ভাজা খাবার অবশ্যই বাদ দিতে হবে। তেল কাশি বাড়িয়ে দেয়। কড়া ভাজা খাবারও এ সময় এড়ানো উচিত, কারণ তা কাশিবর্ধক ও গলা চুলকানোর জন্য দায়ী।
প্রক্রিয়াজাত খাবার
প্রক্রিয়াজাত খাবার শরীরের জন্য ভালো নয়। এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় এবং শরীরের সুরক্ষাব্যবস্থার ওপর প্রভাব ফেলে। সাদা পাস্তা, সাদা রুটি, চিপস, প্যাকেটজাত নাশতার মতো খাবার কাশির সময় অবশ্যই বাদ দিতে হবে।
অ্যালকোহল
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় অ্যালকোহল। এটি শরীরে পানিশূন্যতা তৈরি করে বলে এ পানীয় ঠাণ্ডার সমস্যা বাড়িয়ে তোলে। কাশি হলে তাই অ্যালকোহল থেকে দূরে থাকা উচিত।
ঠাণ্ডা খাবার
কাশি হলে আইসক্রিম বা শীতল পানীয়ের মতো কোনো ঠান্ডা খাবার খাওয়া ঠিক নয়। এটি শ্বাসনালি শুষ্ক করে ফেলে এবং প্রদাহ তৈরি করে। কাশি হলে ঠাণ্ডা খাবার থেকে কয়েকশ হাত দূরে থাকুন।
টক জাতীয় ফল
এতে সাইট্রিক এসিড রয়েছে। ফলে কাশি হলে না খাওয়াই ভালো। কারণ সাইট্রিক এসিড গলায় সংক্রমণ ঘটায় ও কফ বাড়িয়ে দেয়।
from Breaking Kolkata http://bit.ly/2GfXErM
Labels:
Entertainment


No comments: