Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

আপনারা যৌনতা, ভালোবাসা, টাকা সবগুলোর প্রতি খেয়াল রাখবেন’



মহান মে দিবস উপলক্ষ্যে একটি ফেসবুক স্ট্যাটাসে নিজের বেশকিছু উপলব্ধির কথা জানিয়েছেন প্রসূন আজাদ। যেখানে তিনি যৌনতা, ভালোবাসা ও টাকা-এই তিন প্রসঙ্গে নিজস্ব অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন। প্রিয় পাঠকদের জন্য প্রসূন আজাদের স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

১. ছাদে আচার রোদে দিত এক আন্টি, তার আচার আমি অনুমতি ছাড়া বসে বসে খেতাম। সামনের বাড়ির ছাদে একটা ছেলে বসে বই পড়ত। খুব পিছু নিত আমার। আমি ভাবতাম ছেলেটা আমাকে ভালোবাসে। একদিন দেখি ছেলেটা স্কুলে এসেছে। টেনশনে আম্মুকে কল করেছিলাম, আম্মু এসে ছেলেটাকে কি বলেছিল জানি না,কিন্তু আর কোনোদিন দেখিনাই। গান শুনতে পছন্দ করতাম তাই তার পছন্দের গানের লিস্ট করে একটা ডিস্ক দিয়েছিল খুব এডাল্ট গান আমারই এক আত্নীয়ের হাতে, যেটা পরবর্তীতে আবীর আজাদ (প্রসূনের ছোটভাই) এর খেলার সরঞ্জাম হয়েছিল।

২. টিফিন টাইমে এক দারোয়ান মামা প্রতিদিন একযায়গায় দাঁড়িয়ে থাকত। আমি আসলে তারপর টিফিন এনে দিত। স্কুল ছাড়ার সময় টিচারদের মত তাকেও সালাম করে এসেছিলাম। আমি ভাবতাম মামা আমাকে ভালোবাসে।

৩. যে দর্জি দোকানে কাপড় দিতাম, অথবা কেনাকাটা বেশি হয় এমন দোকানে গেলে দেখতাম, অনেক মানুষ থাকার পরেও আমার কেনাকাটা শেষ এবং বিল ও দেয়া শেষ। আমি ভাবতাম উনারা আমাকে ভালোবাসে।

নায়িকা হবার পর দেখলাম, প্রেম করার জন্য যারা খুব উদ্দিগ্ন তারা প্রথম প্রথম খুব মিষ্টি করে কথা বলত। ভাবতাম উনারা আমাকে ভালোবাসে। আমি নামের পাশে ভাই বলে ডাকায় বিরক্ত হয়, কিছুদিনের মধ্যেই আমি তাদের অপছন্দ হয়ে যাই। এক ডিরেক্টরতো আমি রেমুনারেশন চাইলাম বলে আমাকে সবার সামনে বলল তার শুটিং থেকে বের হয়ে যেতে। আমি বেড়িয়েই এসেছিলাম। অথচ, লেট নাইট শুটিং করলাম। প্রাপ্য সম্মানি চাইলাম বলে এই অপমান হজম করতে হলো। যাই হোক, এতে তার পরিবার এবং তার অতীত জীবন সম্পর্কে আমার বেশ ভাল ধারণা হয়ে গেছে, এই স্ট্যাটাসের সারমর্ম হচ্ছে, তুমি যদি মেয়ে হউ তাহলে তোমাকে দুটি জিনিস বেশি জ্বালাতন করবেই,

১। যৌনতা, ২। টাকা, আমার স্কুল জীবনে ওই ছেলেটি থেকে শুরু করে আজ এই ডিরেক্টর পর্যন্ত কেউ ভালোবেসেছিল কিনা জানি না, তবে এটা জানি হয় যৌনতা অথবা টাকার ব্যাপার ছিল। স্কুলে টিফিন ৩০টাকা আর ২০টাকা দিতাম দাড়োয়ান মামাকে। দোকানে শপিং করলে একগাদা কেনা হয় তাই বিক্রেতাও ভালো আচরণ করে। আজ শ্রমিক দিবস। সচ্ছল পরিবারে আমার মত যারা শ্রমিক তাদের বলতে চাই (বিশেষ ভাবে মেয়েদের) , “আপনারা যৌনতা, ভালবাসা, টাকা সবগুলোর প্রতি খেয়াল রাখবেন। আপনার সম্মান এবং অর্থ অন্য কাঊকে নষ্ট করতে দেবেন না। এই পৃথিবী খুব নিষ্ঠুর। নিজেকে নিজেই দেখে রাখতে হয়।


from Breaking Kolkata http://bit.ly/2IqhDad

No comments: