Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সাবধান, তিল থেকে হতে পারে ক্যান্সার।। বিস্তারিত দেখুন


ত্বকের অতি সাধারণ তিল কখনোই হেলাফেলা করা উচিত নয়। কারণ এ তিল থেকেই হতে পারে মেলানোমা ত্বক ক্যান্সারের মতো মারাত্মক রোগ।

তাই ত্বকের তিলকে সব সময় পর্যবেক্ষণে রাখা উচিত বলে মনে করছেন গবেষকরা।
তিল ও মেলানোম উভয়েরই উৎপত্তি হয় ত্বকের মেলানিন উৎপাদক সেলে, যার নাম মেলানোসাইটস।
গবেষকরা জানিয়েছেন, পি১৫ নামে একটি প্রোটিনের নিম্নমাত্রার কারণে ত্বকের তিল পরিণত হতে পারে মেলানোমা ক্যান্সারে। তবে এ পর্যায়ে বেশ কিছু বছর সময় লাগতে পারে। তবে সময় লাগলেও ধীরে ধীরে তা ক্যান্সারে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
তিল থেকে ক্যান্সারে রূপান্তরের এ প্রক্রিয়াকে বিআরএএফ বলা হচ্ছে। তবে গবেষকরা এখনও নিশ্চিত নন ঠিক কি কারণে সব তিল ক্যান্সারে রূপান্তরিত হয় না আর কোন প্রক্রিয়া এ রূপান্তর থামিয়ে রাখে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার অন্তর্গত পেরেলম্যান স্কুল অব মেডিসিনের গবেষক ও অ্যাসিসট্যান্ট প্রফেসর টড রিডকি জানান, এ বিষয়ে তাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে টড রিডকি বলেন, ‘এটা সেল বিভাজক বিষয় যেখানে শেষ পর্যন্ত একটি সাধারণ লি থেকে মেলানোমা গঠিত হয়। যখন তিল পি১৫ হারায় তখন সেলগুলো বিভক্ত হওয়া শুরু করে। এতে তা ক্যান্সারে রূপ নেয়।’
গবেষণার ফলাফল অনলাইনে ক্যান্সার ডিসকোভারি জার্নালে প্রকাশিত হয়েছে।


from Breaking Kolkata http://bit.ly/2Go1DE0

No comments: