সানি লিওনের ‘হাগ মি’তে ব্যাপক সাড়া
পর্নো জগত থেকে বলিউডে জায়গা করে নেওয়ার পর থেকেই দর্শক হৃদয় জয় করে চলেছেন সানি লিওন। আবেনদময়ী অভিনয়ে সাড়া জাগিয়েছেন তিনি।
এবারও সেই ধারাবাহিকতাই যেন বজায় থাকছে। তার আগামী সিনেমা ‘বেইমান লাভ’ এর একটি আইটেম গান এবার আলোচনায়।
জিনিউজ বলছে, ‘লায়লা, বেবি ডল’-এর পর এবার সানি লিওনের ‘হাগ মি’। পরবর্তী ইরোটিক থ্রিলার বেইমান লাভ সিনেমায় সানি যে গানের তালে নাচবেন সেটা হল ‘হাগ মি’।
রাগিনী এমএমএস টু-এর বেবি ডল-এ যেমন নায়িকা সানি লিওন এবং গায়িকা কণিকা কাপুর জুটি দারুণ হিট করেছিল, এবারও তেমন সানি-কণিকা জুটিই থাকছে ‘হাগ মি’ ভিডিওতে। হাগ মি গানটি কম্পোজ করেছেন রাঘব সাচর। লিখেছেন কুমার। কোরিওগ্রাফার বিষ্ণু দেবী।
গানটির টিজারেই হিট করেছে। অর্থাৎ সানির হাগ মি আবেদনে সাড়া মিলছে।
জিনিউজ জানায়, সাংবাদিক রাজেশ চৌধুরীর এই সিনেমার গানের টিজার প্রকাশিত হয়েছে। বেবি ডল-এর থেকেও বেশ কিছুটা উত্তেজক দৃশ্যে দেখা যাচ্ছে সানি লিওনকে। তবে থিম সেই নগ্নতাই। আসন্ন ৫ আগস্ট মুক্তি পাবে এই সিনেমা।
from Breaking Kolkata http://bit.ly/2IvBdle
Labels:
Entertainment


No comments: