Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

Now তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রাথমিক শিক্ষকদের প্রচার


রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রাথমিক শিক্ষকদের, বাড়ি বাড়ি প্রচার করার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র। বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর টাউন লাইব্রেরীর প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটির সভা হয়। এই সভাতেই এই নির্দেশ দেন তিনি। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমাদের সংগঠনের শিক্ষক বাড়ি বাড়ি গিয়ে প্রচার করুক এটা আমরা চাই। শিক্ষকদের সমাজের একটা আলাদা মর্যাদা আছে। তারা বোঝালে মানুষ তা সহজেই বুঝতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের প্রত্যেক স্তরের মানুষের জন্য কিছু না কিছু করেছে ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে। সংগঠনের শিক্ষকরা এই বিষয়গুলিই মানুষের সামনে তুলে ধরবে। ভোট কর্মীদের নিরাপত্তা এবং বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন ভোট কর্মীদের নিরাপত্তা আমরাও চাই। তবে কিভাবে এই নিরাপত্তা সুনিশ্চিত হবে তা তিনি পরিষ্কার করে কিছু বলতে চান নি।

No comments: