Now বছর শুরুর প্রথম দিনে মুর্শিদাবাদ জেলা সফরে এসে বিরোধীদের তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী

কংগ্রেস সিপিএম বিজেপি আঁতাত রয়েছে- একযোগে নির্বাচনী জনসভা থেকে বিরোধীদের নিশানা করলেন তৃনমূল সুপ্রিমো। বহরমপুর কেন্দ্রের তৃনমূল প্রার্থী অপূর্ব সরকারকে বিপুল ভোটে জেতাতে পারলেই বহরমপুরবাসী যা চাইবে,তাদের তাই দেওয়া হবে বলে সভামঞ্চ থেকে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভোট ভাগ না করার আর্জিও জানান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর শুরুর প্রথম দিনে নির্বাচনী জনসভায় মুর্শিদাবাদ জেলা সফরে এসে বিরোধীদের তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় টানা পাঁচটি জনসভা করবেন তৃনমূল নেত্রী। বহরমপুর কেন্দ্রের তৃনমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে নির্বাচনী জনসভায় বেলডাঙায় নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে জেলাবাসীর উদ্দেশ্যে নববর্ষের শুভেচ্ছা জানান তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর দেড়টা নাগাদ হেলিকপ্টারে করে বেলডাঙার সভাস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এই জনসভায় হাজির ছিলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, জেলা তৃনমূলের সভাপতি সুব্রত সাহা, জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন, জেলা সহ সভাপতি অশোক দাস, বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী অপূর্ব সরকার সহ দলীয় নেতৃত্বরা। এই সভা শেষ করেই দ্বিতীয় সভার উদ্দেশ্যে ভগবানগোলায় রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানে মুর্শিদাবাদ কেন্দ্রের তৃনমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে সভা করবেন নেত্রী।
Labels:
West Bengal

No comments: