Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

Now বাসন্তী পূজার নবমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত আলিপুরদুয়ারে


আলিপুরদুয়ারে কুমারী পূজা।। দক্ষিনেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, আলিপুরদুয়ার শাখার উদ্যোগে রবিবার সকালে বাসন্তী পূজার নবমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হলো। আলিপুরদুয়ার শহরের পূর্ব নেতাজি রোড এলাকায় কুড়ি জন কুমারীকে পুজো করা হয়। কোশাকুশি, পানি শঙ্খ, নৈবেদ্য পুষ্পপাত্র সাজিয়ে কাসর ঘন্টা বাজিয়ে ধুপ প্রদীপ জ্বালিয়ে প্রতিটি কুমারীকে মন্ত্র উচ্চারণ করে পুজো করা হয়। পুজো করেন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে আগত ব্রহ্মচারী উৎসব ভাই।

No comments: