Now তৃনমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেবার অভিযোগের তির বিজেপির দিকে

কালিয়াগঞ্জ পৌর এলাকার হাসপাতাল পাড়ায় তৃনমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেবার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।শুধু দলীয় পতাকা পুড়িয়ে দেওয়াই নয় ঘটনার আগে পৌরসভার বাতিস্তম্ভের রডলাইট ভেঙে ফেলা হয় বলে অভিযোগ।ঘটনাস্থলে পৌছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ।তৃনমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।বিজেপি নেতার দাবি তৃনমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।গতকালই ওই এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল।তারপরই এই ঘটনা।
Labels:
West Bengal

No comments: