Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

Now বাস ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ,মৃত ২


রানীগঞ্জ মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনার শিকার একটি যাত্রীবাহী বাস ও একটি বোলেরো চারচাকা গাড়ি। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত ৪ জন, আহত আরও দুজন, যাদের অবস্থাও আশঙ্কাজনক। আজ বৈকাল বেলায় দুর্ঘটনাটি ঘটে রানীগঞ্জ মোড়গ্রাম ৬০ নং জাতীয় সড়কের ওপর মহঃবাজার থানার অন্তর্গত গনপুর জঙ্গলের কালীতলার কাছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি রামপুরহাট থেকে সিউড়ি দিকে আসছিল। বাসটি সিউড়ি রাজগ্রাম রুটের। সে সময় ঠিক তার উল্টো দিক থেকে আসা চারচাকা ওই বোলেরো গাড়ির সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। দুর্ঘটনার তীব্রতা এতটাই জোরালো ছিল যে ছোট গাড়িটি থেকে যাত্রীরা এদিক-ওদিক ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জন ব্যক্তির। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। দুর্ঘটনায় আহত দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

No comments: