দীপিকার xXx প্রথম মুক্তি পাবে ভারতেই
দীপিকা পাডুকোনের হলিউড ডেবিউ নিয়ে অত্যন্ত উৎসাহিত তাঁর অনুগামীরা। ছবির শ্যুটিংয়ের প্রত্যেকটি খুঁটিনাটি সংবাদ গত একবছর ধরে তাঁরা অনুসরণ করে আসছেন। তাঁদের জন্য সুখবর, দীপিকার প্রথম হলিউড ছবি প্রথম মুক্তি পাবে ভারতেই। তার পরে মুক্তি পাবে মার্কিন মুলুকে ও অন্যান্য দেশে। জানা গিয়েছে, আগামী মাসে অর্থাৎ নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে এই ছবি।
আপাতত যা খবর পাওয়া গিযেছে সেই অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি এদেশে মুক্তি পাবে ছবিটি। ভিন ডিজেলের‘ট্রিপল এক্স’ সিরিজের এই তৃতীয় কিস্তি, ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ দ্য জ্যানডার কেজ’ নিয়ে সারা পৃথিবীতেই ভিনের অনুগামীদের মধ্যে প্রবল উদ্দীপনা রয়েছে কারণ এই সিরিজের আগের ছবিটি মুক্তি পেয়েছিল ১১ বছর আগে।
শোনা যাচ্ছে, ছবির প্রচারের জন্য আগামী মাসেই ভারতে আসতে পারেন ভিন ডিজেল। ছবির প্রথম প্রিমিয়ারও হবে এদেশে। ভারতে যে ছবিটি প্রথম মুক্তি পেতে চলেছে সেই খবরটি দীপিকা নিজেই তাঁর টুইটার হ্যান্ডলে জানিয়েছেন। আশা করা যায় এদেশে ভালই ব্যবসা করবে এই ছবি।
from Breaking Kolkata http://bit.ly/2IiazwU
Labels:
Entertainment


No comments: