ঘরে বসেই তৈরি করুন স্বাস্থ্যসম্মত চানাচুর
আমাদের দৈনন্দিন খাবারের মাঝে মিশে গেছে হাজার রকমের ভেজাল। বর্তমানে ঘরের বাইরের খাবারে খাটি জিনিসের থেকে ভেজাল জিনিসের পরিমাণ বেড়ে গেছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। অনেকের পছন্দের স্নাক্স চানাচুর। কিন্তু বর্তমানে বাজারের এই অবস্থা দেখে আপনার চানাচুর খেতে ভয় লাগে? তাহলে আসুন জেনে নেই বাসায় বসে চানাচুর বানানোর একটি সহজ পদ্ধতি।
উপকরণ:
বেসন ২ কাপ। তেল আধা কাপ। বেইকিং সোডা ১/৪ চা-চামচ। গোলমরিচ-গুঁড়া সামান্য। লালমরিচ-গুঁড়া আধা চা-চামচ। হলুদগুঁড়া আধা চা-চামচ। জিরাগুঁড়া আধা চা-চামচ। লবণ স্বাদ মতো। পানি আধা কাপ। ভাজার জন্যে তেল।
আরও লাগবে চানাচুর অথবা নুডুলস মেইকার।
পদ্ধতি:
বেসনের সঙ্গে পানি ছাড়া অন্য উপকরণগুলো মিশিয়ে নিন। এবার অল্প অল্প পানি দিয়ে মাখাতে থাকুন। একবারে পানি দেবেন না। চার-পাঁচ বারে পানি দিয়ে ডো অথবা খামির তৈরি করে নিন। ডো করা হলে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। চুলায় আঁচ বাড়িয়ে পরিমাণ মত তেল গরম করে নিন। মেইকারের ভেতরে ডো নিয়ে তেলের উপরে ধরে প্যাঁচ দিয়ে ডো ছাড়ুন।
সোনালি হলে উঠিয়ে পেপার টাওয়ালের উপর রাখুন। এভাবে সব চানাচুর ভেজে নিন।
তারপর ঠাণ্ডা করেলেই তৈরি হয়ে যাবে কুড়মুড়ে চানাচুর। এয়ারটাইট বয়ামে ভরে নরমাল ফ্রিজে সংরক্ষণ করুন।
from Daily Bangla http://bit.ly/2JKgkn5
Labels:
Entertainment


No comments: