স্বামী ও বোনের অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা ফাঁস
স্বামী জে জেড ও বোন সোলানজির মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিয়ন্সে নোয়েলস। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় স্বামী ও তার বোন দুজনই নাকি একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন এবং পরিবারটিকে ধরে রাখতে বিশেষ পদক্ষেপ নিয়েছেন।
জানা যায়, এ বছর মিট গালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ন্সের স্বামী ও তার বোন। সেখানে একটি ভিডিওতে দেখা যায়, একটি লিফটে ওঠার সময় বোন সোলানজি জে জেডকে হামলা করছেন।
এ বিষয়ে বিয়ন্সে বলেন, অনুষ্ঠানের মধ্যে দুজনের মধ্যে এমন একটি ঘটনা ঘটায় তা আমাদের পরিবারের সমস্যা হয়ে দেখা দেয়। পরে তারা দুজনই এ ঘটনার জন্য দুজনের দায় স্বীকার করে নেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেন। ফলে এ ঘটনাটি কিছুটা সমস্যা তৈরি করে আবার তা মিটেও যায়। এ পরিবারের দুজন যা করেছেন আশা করি অন্যরা তা করবেন না।
তবে মিট গালায় বিকেল থেকেই নাকি সোলানজি পাগলাটে আচরণ করছিলেন। এ অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন তারা।
যাই হোক, বিয়ন্সের পরিবারের এ সমস্যা মিটে যাওয়ায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তাদের অভিনন্দন জানিয়েছেন।
from Daily Bangla http://bit.ly/2X3JRfr
Labels:
Entertainment


No comments: