Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

যে খাবারে মন ভেঙে যায়!




অবিশ্বাস্য হলেও সত্য- এমন কিছু খাবার আছে, যা সত্যিই সুস্থ মনকে অসুস্থ করে দেয়। এটা বিশেষজ্ঞদের মতামত।

মন খারাপ করে দেয়া সেই খাবারগুলো হলো-

পরিশোধিত চিনি

পরিশোধিত চিনিসমৃদ্ধ খাবার রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয়। ফলে এক ধরনের ঘোর সৃষ্টি হয়; যা আমাদের মনে প্রভাব ফেলে। এতে মন খারাপ হয়। কর্মস্পৃহা কমে যায় এবং ঘুমের সমস্যা হয়।

প্রক্রিয়াজাত খাবার

বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার যেমন- পাউরুটি, পাস্তা এবং অন্যান্য প্রক্রিয়াজাত স্ন্যাকস জাতীয় খাবার, যা আমরা প্রায়ই খেয়ে থাকি। যেগুলো আমাদের রক্তের সুগারের মাত্রার ওপর প্রভাব ফেলে। ফলে খিটখিটে মেজাজ এবং মন খারাপ বা বিষণ্নতা দেখা দেয়।

তেলে ভাজা খাবার

ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড ক্যালামারি, ফ্রাইড চিজ স্টিক ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবার বেশিরভাগ সময়েই হাইড্রোজেনেট তেলে ভাজা হয়। এতে ট্রান্স ফ্যাট নামে এক ধরনের উপাদান থাকে; যা বিষণ্নতার জন্য বিশেষভাবে দায়ী। এ ছাড়া এই খাবারগুলো মস্তিষ্কে রক্ত প্রবাহের ধমনীতে ব্লক সৃষ্টি করে।

সোডিয়ামসমৃদ্ধ খাবার

অতিরিক্ত সোডিয়ামসমৃদ্ধ খাবার আমাদের নিউরোলজিক্যাল সিস্টেম বা স্নায়বিক প্রক্রিয়ার ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এ ছাড়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। ফলে শরীর সহজেই দুর্বল হয়ে পড়ে।

ক্যাফেইন

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, খুব সামান্য পরিমাণ ক্যাফেইনও মানুষের মনকে বিষণ্ন করে। ফলে অল্পতেই দুশ্চিন্তাগ্রস্ত হয় মানুষ। অনিদ্রার জন্যও দায়ী ক্যাফেইন। আর অনিদ্রা বাড়লে বিষণ্নতাও বেড়ে যায় কয়েকগুণ।


from Daily Bangla http://bit.ly/2Xc15XK

No comments: