দাম্পত্যে অশান্তির কারণ শোওয়ার ধরণ!
স্বামী-স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি ভালোবাসা এবং বিশ্বাস। বিভিন্ন কারণে এই সম্পর্কের মধ্যে ফাটল ধরে। তার মধ্যে শোওয়ার ধরনের কারণেও ভালোবাসা এবং বিশ্বাসে ঘাটতি দেখা দেয়। জেনে নিন বিষয়গুলো।
১. বাস্তু বিজ্ঞান অনুযায়ী যখন কোনও দম্পতি বিছানায় দু'টি আলাদা গদি ব্যবহার করেন তখন তাঁদের মধ্যে মতপার্থক্য বাড়ার সম্ভাবনা থাকে।
২. স্বামী-স্ত্রী-র সম্পর্কে ভালোবাসা বজায় রাখার জন্য কখনও বিমের নীচে বিছানা রাখবেন না। বিম বিচ্ছিন্নতার প্রতীক, যা সম্পর্কে দূরত্ব বাড়ায়।
৩. বিমের নীচে থেকে বিছানা সরাতে না-পারলে সেখানে (বিমের নীচে) বাঁশি বা উইন্ড চাইম লাগানো উচিত। এতে বাস্তু দোষ দূর হয়।
৪. বাস্তুবিজ্ঞানে বলা হয়েছে, সন্তানপ্রাপ্তি পর্যন্ত নববিবাহিত দম্পতি উত্তর-পশ্চিম বা উত্তর দিকের মধ্যর একটি শয়নকক্ষে শোওয়া উচিত। এতে ভালোবাসা বাড়ে এবং শিগগির সন্তানপ্রাপ্তির ইচ্ছা পুরো হয়।
৫. স্বামী-স্ত্রীর শয়নকক্ষে ড্রেসিং টেবিল রাখা উচিত নয়। ড্রেসিং টেবিল থাকলে, তা এমনভাবে রাখা উচিত, যাতে শুয়ে ওঠার সময়ে তাতে নজর না-যায়।
৬. দাম্পত্য জীবনে প্রেম এবং বিশ্বাস বজায় রাখার জন্য বালিশের খোল এবং বিছানার চাদর ২-৩ দিন অন্তর বদলে ফেলা উচিত।
from Daily Bangla http://bit.ly/2W4JJiz
Labels:
Entertainment


No comments: