Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

প্লেনে হেনস্তার স্বীকার সেলিনা জেটলি




দুবাই থেকে আমেরিকা যাওয়ার পথে প্লেনে মাঝ আকাশে বিমান সংস্থার কর্মীর হাতে হেনস্থা হতে হল সেলিনা জেটলিকে।

প্লেনে সেলেনার সঙ্গে আচমকাই দেখা হয়ে যায় তাঁর দুই ডিজাইনার বন্ধু আন্না সিং ও ফারহা খান আলির। নো এন্ট্রি সিনেমার অভিনেত্রী এরপর উঠে যান বন্ধুদের সঙ্গে কথা বলতে। কথার মাঝে ওয়াশরুমে যেতে চান সেলেনা। কিন্তু হঠাত্‍ই তাঁকে বাধা দেন বিমানসংস্থার এক কর্মী। এমনকী অভিযোগগ, সেলেনার উদ্দেশ্যে কটু কথাও বলেন সেই বিমানসংস্থার কর্মী।

আমেরিকায় গিয়ে এলজিবিটি কমিউনিটির এক অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দেওয়ার সময় এ অভিযোগ করেন সেলেনা।

এর আগে ফ্রাঙ্কফার্টে হেনস্থার শিকার হতে হয়েছিল ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমার অভিনেত্রী ইভলিন শর্মাকে। ফ্রাঙ্কফার্টের এক রাস্তায় ইভলিনকে ধাওয়া করেন তিন ভারতীয় যুবক। সঙ্গে চলতে থাকে আপত্তিকর মন্তব্য। ভয় পেয়ে ছুটতে শুরু করেন ইভলিন। এরপর একটি ট্যাক্সি ধরে বাড়ি চলে যান ইভলিন।


from Daily Bangla http://bit.ly/2HXPNjJ

No comments: