Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বর্ষায় ত্বকের সংক্রমণ নিয়ে সচেতন থাকুন



বর্ষার এই গরম, আর্দ্রতা ও ভাপসা আবহাওয়ায় ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। শরীর ভালোভাবে না মুছলে, ভেজা কাপড় ভালোভাবে না শুকিয়ে গায়ে দিলে ত্বকের বেশ কিছু অসুখ হয়।

এই সময়ে যে কয়টি চর্মরোগ সবচেয়ে বেশি দেখা দেয় তার মধ্যে ঘামাচির পরেই ছত্রাকজনিত চর্মরোগ অন্যতম।

বর্ষাকালে লাগাতার বৃষ্টির কারণে প্রায়ই রাস্তাঘাট পানিতে ডুবে যায়। রাস্তার এসব ময়লা পানি শিশুর ত্বকে লাগলে মারাত্মক সংক্রামণ হতে পারে ত্বক ভেজা থাকলে সহজেই ছত্রাক ও ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে।

ছত্রাকের আক্রমণ

এ রোগের চিকিৎসা দেওয়া হলে খুব সহজেই ভালো হয়ে যায়। হতাশার দিক হচ্ছে যে কিছুদিন যেতে না যেতেই পুনরায় দেখা দেয়। আবার বেশিরভাগ ক্ষেত্রেই একটু ভালো হওয়া মাত্রই রোগী ওষুধটি বন্ধ করে দেয়।

যারা ঠিকমতো ওষুধ ব্যবহার করে, তারাও কিন্তু ঠিকমতো ব্যবহার্য কাপড়-চোপড় পরিষ্কার করে বা রাখে না। ফলে খুব সহজেই কাপড়চোপড় থেকে পুনরায় ছত্রাক দেহে প্রবেশ করে এবং সে কারণেই এ রোগটি কিছুদিনের মধ্যে আবার দেখা দিতে পারে।

কী কী ধরনের ছত্রাক রোগ এ সময় হতে পারে?

মূলত তিনটি রোগে সময় খুব বেশি হয়ে থাকে। সেগুলো হলো:- দাদ, ছুলি, ক্যানডিডিয়াসিস।

এ সময়ের সচেতনতা

১. এ সময় ভারী জামাকাপড় না পরে হালকা রঙের সুতি পাতলা জামা পরুন। ঘামে ভিজে গেলে দ্রুত পাল্টে নিন। ভেজা কাপড় পড়ে থাকলে ছত্রাক সংক্রমণের আশঙ্কা বেশি।

২. প্রয়োজনে দিনে দুই বার গোসল করুন।

৩. ঘামে বৃষ্টিতে ভিজলে ত্বক ধুয়ে শুকিয়ে নিন। জীবাণুনাশক সাবান ব্যবহার করতে পারেন।

৪. এ সময় সারাদিন জুতা- মোজা না করে বরং খোলা স্যান্ডেল পরাই ভালো। তবে খালি পায়ে হাঁটবেন না। রাস্তায় এখন যত্রতত্র নোংরা পানি জমে আছে। এই পানিতে রয়েছে হাজার রকমের জীবাণু।

৫. ভেজা চুল ভালো করে শুকিয়ে নিয়ে তবে বাঁধবেন। নইলে মাথার ত্বকে সমস্যা হতে পারে।

৬. বাড়িতে কারও ছত্রাক সংক্রমণ হয়ে থাকলে শিশুদের তার কাছ থেকে দূরে রাখুন।

৭. বাসায় প্রচুর ফল খেতে হবে। বেল, কলা, পেয়ারা, শসা, টমেটো, গাজর, পাতিলেবু ও জাম্বুরা ত্বকে এনে দেয় প্রাণ।


from Daily Bangla http://bit.ly/2W94E3U

No comments: