হলুদের যত গুণাগুণ
বাঙালির রান্নায় নিত্যপ্রয়োজনীয় মশলা হলুদ। যদিওবা রান্নায় হলুদ ব্যবহার করা হয় খাবারের স্বাদের জন্য। তবে হলুদ শুধু খাবারের স্বাদই বাড়ায় না। যোগ করে নানান পুষ্টিগুণও।
হলুদে থাকা কারকিউমিনয়েডস (curcuminoids) সারাতে পারে শরীরের প্রদাহজনিত সমস্যা। এছাড়া কারকিউমিনয়েডস মস্তিষ্কজনিত বিভিন্ন রোগ প্রতিরোধেও সাহায্য করে। তবে বাজার থেকে কেনা হলুদ গুড়ো ব্যবহার না করাই ভালো।
গরম ভাত বা গরম দুধে অল্প পরিমাণ কাচা হলুদ শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়ায়। ফলে বৃদ্ধি পায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা।
নিয়মিত রান্নায় হলুদ ব্যবহার বাড়ায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা।
গোসলের আগে গায়ে হলুদ বাটা মাখলে ত্বকে আলাদা ঔজ্জ্বল্য আসে। কাঁটাছেঁড়া বা বিভিন্ন ক্ষতেও প্রাথমিক চিকিৎসা হিসেবে হলুদের প্রলেপ ব্যবহার করা যায়।
from Daily Bangla http://bit.ly/2KctgCA
Labels:
Entertainment


No comments: