Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

আমে ফরমালিন, চিনবেন কীভাবে?



চিকিৎসকরা জানাচ্ছেন, ফরমালিনযুক্ত আম খেলে পেটে ব্যথা, গলা জ্বলা এমনকি ডাইরিয়া পর্যন্ত হতে পারে। তবে আপনি ফরমালিন মেশানো আম খাচ্ছেন কিনা তা চিনবেন কী করে? হ্যাঁ, আছে চেনার কিছু উপায়।

এখন আমের ভরা মৌসুম। এ দেশে আম খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। গ্রীষ্মের দাবদাহের জ্বালা বাঙালি অনায়াসে ভুলতে পারে যদি হিমসাগর, ফজলি, ল্যাংড়া বা আম্রপালি আমের মোলায়ম টুকরোয় পাত ভরা থাকে।

কিন্তু আমের সঙ্গে শরীরে বিষ ঢুকছে কিনা তা হয়তো অনেকেই জানি না। কিংবা জানলেও তা আমলে নিচ্ছি না।

ফল দীর্ঘদিন ‘তাজা’ রাখতে ফরমালিনসহ অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানো হয়। ফরমালিন মেশানো আম খেলে কিডনি, লিভারসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রবল।

সেই সঙ্গে বিকলাঙ্গতা, এমনকি ক্যানসারেও আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাহলে কি আম খাওয়া যাবে না! কীভাবে বুঝবেন আমে ফরমালিন মেশানো আছে কিনা? ফরমালিন মেশানো আম চেনারও উপায় আছে। জেনে নিন-

• প্রাকৃতিকভাবে পাকা আমের বৃন্তে সুঘ্রাণ মিলবে। কিন্তু ফরমালিনযুক্ত আমের বৃন্তে কোনও ঘ্রাণ থাকবে না। তাই কেনার আগে গন্ধ শুঁকে দেখে নিতে পারেন।

• আমের রং দেখেও চেনা যায় ফরমালিনযুক্ত। প্রাকৃতিকভাবে পাকা আমে হলুদ এবং সবুজের একটা মিশেল থাকে। অনেক সময় হালকা সবুজ রঙেরও হয়। আবার আমের গায়ে সাদাটে বা কালো দাগ দেখা যায়। কিন্তু ফরমালিনযুক্ত বা অন্যান্য কেমিকেল দিয়ে পাকানো আমগুলো দেখতে খুব সুন্দর, চকচকে আর সম্পূর্ণ হলুদ রঙের হয়। আমের গায়ে কোনও দাগ থাকে না।

• প্রাকৃতিকভাবে পাকা আম বেশ মিষ্টি হয় এবং সেগুলো অনেক বেশি রসালো হয়। কিন্তু ফরমালিনযুক্ত আমে রস অনেক কম থাকে।

• প্রাকৃতিকভাবে পাকা আম মুখে দিলে টক-মিষ্টি স্বাদ মেলে। তাছাড়া এই আমে মাছিও বসবে। কিন্তু ফরমালিনযুক্ত আমে তেমন কোনও স্বাদ পাওয়া যায় না। এগুলিতে মাছিও বসে না।

সতর্ক না হলেই বিপদ। তাই আম কেনার আগে উপায়গুলো মনে রাখুন। দেখে-শুনে কিনুন।


from Daily Bangla http://bit.ly/2Jr9Av2

No comments: