Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মেয়েদের এ যুগের স্টাইলে ফের এসেছে ছোট চুল



ধুলো হোক, বালি হোক বা হোক নিছক আলসেমি- লম্বা চুলের ঝক্কি সামলাবে কে? তাই দাও কাঁচি চালিয়ে। এখন আর সেই বড় চুল রেখে ঘরের গৃহিনী হয়ে নারীদের কোন কাজ নেই। তারা এখন সংসারের কাজের চেয়ে বাইরের কাজেই পারদর্শী হয়ে উঠছে। দশটা পাঁচটা অফিস করছে প্রতিনিয়ত। কয়েক দশক আগেও লম্বা চুল রাখা ছিল একটা ফ্যাশন। যাঁর যত লম্বা চুল, তাঁর তত কদর। বিয়ের সম্বন্ধের জন্য লম্বা চুলকে প্রাধান্য দেওয়া হত। কনে দেখতে গিয়ে বরকর্তারা কনের চুল দেখে নিতেন, দেখে নিতেন সেটা হাঁটুর নিচে দুলছে কি না। তবে সময়ের দাবি মেনে, বেশিরভাগ মহিলাই চুলে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। ছোটো করে কেটে ফেলেছেন চুল। এখন মেয়েদের লুকে থাকে আধুনিকতার ছোঁয়া।

মহিলাদের চুলের জন্য নানাবিধ স্টাইল এসেছে। ছেলেদের যতগুলি স্টাইল আছে, তাঁর চেয়ে অনেক বেশি মহিলাদের স্টাইল। ছোটো চুল রাখার জন্য ‘চপি ব্যাং’ স্টাইল রাখতে পারেন। আমাদের ধারণা যাঁদের বড় চুল আছে, কেবল তাঁরাই লকস্ কাটতে পারেন। আদতে কিন্তু তা নয়। যাঁদের ছোটো চুল আছে, তাঁরাও কায়দা করে কাটতে পারেন লকস্। এর জন্যে আপনাক পিছনের চুল ছোটো ছোটো করে লেয়ারে কাটতে হবে। 

আজকাল `স্যাগি স্টাইল' খুব জনপ্রিয়। সামনের দিকের কয়েক গাছি চুল কার্লি করতে পারেন। সেগুলি কানের দু’পাশ দিয়ে নিচের দিকে নেমে আসবে।  মাঝেমধ্যেই আঙুল সেগুলিকে বিন্যস্ত করবেন। এ ভাবেও নিজেকে সুন্দরের প্রতীক করে তোলা যায়।

চুলের সাহায্যে মুখেও স্মার্টনেস আনতে চাইলে সবচেয়ে ভালো স্টাইল হল সাইড সোয়েপ্ট। আপনাকে সম্পূর্ণ ভিন্ন লুক দেবে সাইড সোয়েপ্ট। মুখটাকেই পালটে দেবে 


from Daily Bangla http://bit.ly/30o1gBn

No comments: