Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বেশিদিন বাঁচতে অবসরের পরও কাজে থাকুন



বয়স ৬০ বছর পেরিয়েছে? ছেলে-মেয়েরাও প্রতিষ্ঠিত বিভিন্ন অঙ্গনে। এই তো চেয়েছিলেন আপনি! এসে গেছে কর্মক্ষেত্র থেকে আপনার অবসরের পালাও। এবার শুধু বিশ্রাম আর বিশ্রাম!

কিন্তু জানেন কি এই বিশ্রামই আপনাকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেবে? ছেলে-মেয়ে, নাতি-নাতনীদের সঙ্গে আরও বেশিদিন বেঁচে থাকতে- কাজে থাকুন।

সাম্প্রতিক এক গবেষণা বলছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজ থেকে অবসর নিয়ে শুধু বিশ্রামের ইচ্ছে জাগে বেশিরভাগ মানুষেরই। আর সেই ইচ্ছেই মৃত্যুর দিকে একটু একটু করে ঠেলে দেয় সবাইকে। শুনে অবাক হলেও ব্যাপারটা সত্যি!

সমীক্ষায় জানা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে হালকা কাজের সঙ্গে যুক্ত রাখা মানুষকে অপেক্ষাকৃত সতেজ রাখে। ফলে বেশিদিন বাঁচার সম্ভাবনা থাকে। অপরদিকে একভাবে বসে কাজ করেন যারা, বা যাদের কাজ করার প্রবণতা কম তাদের আয়ুও তুলনামূলকভাবে কম হয়।

পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ওই সমীক্ষাটি চালিয়েছিলেন। গবেষকরা ৫০ থেকে ৭৯ বছর বয়সি ৩০০০ জনের ওপর এক সমীক্ষা চালিয়ে দেখেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেসব ব্যক্তি দৈনিক হাঁটাচলা, ঘর পরিষ্কার কিংবা বাজার করার মতো কাজ করেন, তাদের আয়ু ৫ শতাংশ পর্যন্ত বেশি হয়। অপরদিকে কাজ যারা কম করেন, বা একটানা বসে কাজ করেন, তাদের আয়ু বাড়ার প্রবণতা ৩ শতাংশ।

অর্থাৎ দীর্ঘায়ু পেতে এবং সুস্থ থাকতে, কাজের মধ্যে থাকা বেশ জরুরি।

তাই বিডিটাইমস’র পরামর্শ হলো- মৃত্যুর পরই পুরোপুরি বিশ্রাম করুন। আর সবচেয়ে বড় কথা যার কোন কাজই নেই, তার বেঁচে থাকার আর কী দরকার। কাজে থাকুন।


from Daily Bangla http://bit.ly/2Vyq71D

No comments: