পাঁচ খাবারে সারবে গ্যাস্ট্রিকের ব্যথা
খাওয়ায় অনিয়ম এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ায় অনেককেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন। বিশেষ করে খাবার সময় একটু আগে-পরে হলে এবং বেশি ভাজাপোড়া ও তেল মসলা জাতীয় খাবার বেশি খাওয়া পড়লে এই সমস্যা বড় আকার ধারণ করে। তবে এই গ্যাস্ট্রিকের ব্যথা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। হাতের কাছের পরিচিত পাঁচটি খাবার গ্যাস্ট্রিকের ব্যথার ভালো ওষুধ হতে পারে।
গুড়: বুক জ্বালাপোড়া এবং অ্যাসিডিটি থেকে তাৎক্ষণিকভাবে রেহাই দিতে পারে গুড়। বুক জ্বালাপোড়া করার সঙ্গে সঙ্গে এক টুকরো গুড় মুখে নিয়ে রাখুন। যতক্ষণ না সম্পূর্ণ গলে যায় ততক্ষণ মুখে রেখে দিন। সেরে যাবে গ্যাস্ট্রিকের ব্যথা। তবে এ সমাধান ডায়াবেটিস রোগীদের জন্য নয়।
লবঙ্গ: গ্যাস্ট্রিকের তাৎক্ষণিক সমাধান হতে পারে লবঙ্গ। সমস্যা শুরু হলে দুটি লবঙ্গ মুখে নিয়ে চিবোতে থাকুন। চুষে রসটা খেয়ে ফেলুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে গেছে অ্যাসিডিটি।
আদা: বুক জ্বালাপোড়া এবং অ্যাসিডিটি সমস্যা সমাধানে বেশ কার্যকর আদা। প্রতিবার খাবার খাওয়ার আধঘণ্টা আগে ছোট এক টুকরো আদা কাঁচা চিবিয়ে খান। দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা একেবারেই থাকবে না।
পুদিনা পাতা: গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সেই প্রাচীনকাল থেকেই পুদিনা পাতার রস ব্যবহার হয়ে আসছে। প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়া যায়।
টকদই: খাওয়ার পর প্রতিদিন একবাটি করে টকদই খান। এতে খাবার হজম হবে সহজে। অ্যাসিডিটির সমস্যাও কমে যাবে সহজে।
from Daily Bangla http://bit.ly/2JJxi5T
Labels:
Entertainment


No comments: