Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

লায়লার গালে চুমু দেয়ায় বিপত্তি




কান চলচ্চিত্র উৎসবে ইরানের অভিনেত্রী লায়লা হাতামির গালে চুমু খেয়েছেন প্রেসিডেন্ট গিলেস জ্যাকব। ব্যাস শুরু হয়ে গেছে বিতর্কের ঝড়। ইরানেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জ্যাকব। তবে লায়লাকে চুমু খাওয়ার বিষয়ে জ্যাকব বলেন, পশ্চিমা দেশগুলোতে প্রচলিত প্রথার ব্যাপারে বিতর্ক করার কিছু নেই।

ওদিকে,  লায়লাকে চুমু দেওয়ার ঘটনা ইরানের নারীদের শালীনতাবোধের ওপরে আঘাত বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এই সমালোচনার জবাবে গালে চুমু দেয়ার সংস্কৃতি পশ্চিমা দেশগুলোর স্বাভাবিক রীতি বলে মন্তব্য করেন জ্যাকব।

জ্যাকব তার বিরুদ্ধে সমালোচনার জবাবে টুইটারে বলেন, আমি লায়লার গালে চুমু খেয়েছি। সেই সময়ে তিনি আমার কাছে ছিলেন সকল ইরানি চলচ্চিত্রের প্রতিনিধি। এর পর আবার লায়লা তার নিজের সত্ত্বায় ফিরে গেছেন।

মধ্যপ্রাচ্যের বিবিসির সম্পাদক সেবাস্তিয়ান উশার বলেন, লায়লার মাথায় স্কার্ফ থাকলেও তার গলা ছিল উন্মুক্ত যা অনাকাঙ্ক্ষিত, একই সাথে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মতো দেশের জন্য অপ্রত্যাশিত।

ইরানের সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী হুসেইন নুশাবাদি লায়লা হাতামির কান উৎসবে যোগদান ধর্মীয় বিশ্বাসের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। এ ছাড়া লায়লা যে পোশাক পরে কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন সেটাও ইরানে অগ্রহণযোগ্য বলে ইরানের গণমাধ্যম জানিয়েছে।

আসগার ফারহাদির ‘অ্যা সেপারেশন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন চলচ্চিত্রের সঙ্গে জড়িত পরিবারে জন্ম নেওয়া লায়লা। অ্যা সেপারেশন ছবিটি ২০১২ সালে শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে অ্যাকাডেমি পুরস্কার জিতেছিল।


from Daily Bangla http://bit.ly/2YLVPuu

No comments: