গরমে ‘বরফ চর্চা’
দাপুটে গরম সঙ্গে ধুলোবালি ত্বক বেচারা নাজেহাল। কিন্তু এই গরমে মুখে প্যাক মেখে বসে থাকতেও অস্বস্তি। কিন্তু আপনাদের জন্য গরমে রয়েছে ‘শীতল রূপচর্চা’। শুধু মাত্র বরফ ব্যবহারে আপনি হয়ে উঠবেন গরমের হটেস্ট কুল।
বাই বাই ব্রণ
ব্রণ নো প্রবলেম। বাড়িতে বরফ আছে না! ব্রণের সমস্যা এবার মেটাবে বরফ। শুধু মাত্র ১০ মিনিট। বাই বাই ব্রণ। এর জন্য আপনাকে একটি পরিষ্কার প্ল্যাস্টিকের ব্যাগে ২/৩ টি বরফের টুকরো পেঁচিয়ে নিয়ে ব্যাগটি ব্রণের ওপর ধরে রাখতে হবে। ব্যাস গায়েব ব্রণ। কারণ এতে ব্রণের লালচে ভাব দূর হয় এবং ব্রণের আকারও ছোট হয়ে আসে। প্রতিদিনের ব্যবহারে ব্রণ থেকে ছুটি।
চোখে ফোলা দূর করতে
ঘুম কম কিংবা বেশি দুই কারণেই আমাদের অনেকেরই চোখের নিচ ফুলে যায়। এতে দেখতে বেশ বিশ্রী দেখায়। এই সমস্যা দূর করবে বরফ। একটুকরো বরফ পরিষ্কার পাতলা কাপড়ে পেঁচিয়ে চোখের নিচে ফোলা জায়গায় ধরে থাকুন। এতে ফোলা ভাব কমবে। সঙ্গে দূর হবে রাতের ক্লান্তিও। তবে যদি খুব বেশি ফোলা ভাব হয় তবে চিনি ছাড়া গ্রিন টি তৈরি করে তা বরফ করে নিয়ে চোখের নিচে ধরে রাখুন। ভালো ফল পাবেন।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে
তবে এর জন্য শুধু বরফ নয় আপনাকে ব্যবহার করতে হবে শসা কিংবা স্ট্রবেরি-এর তৈরী বরফ। এজন্য তোমাকে শসা অথবা স্ট্রবেরি যে কোন একটি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এটিকে ডীপ ফ্রিজে রেখে বরফ করে নিন। এই বরফ মুখে ঘষুন সপ্তাহে ১ দিন। বরফটি অনেকটা স্ক্রাবারের মত কাজ করবে। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
রোদে পোড়া দাগ দূর করতে
রোদে পোড়া দাগ দূর করার জন্যও বরফ বেশ ভালো একটি উপাদান। ২/৩ টুকরো বরফ পরিষ্কার পাতলা কাপড়ে পেঁচিয়ে পোড়া স্থানের ওপর ঘষে নিন। এতে পোড়া দাগ দ্রুত মিলিয়ে যাবে।
from Daily Bangla http://bit.ly/2w6jFVw
Labels:
Entertainment


No comments: