Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মশার যন্ত্রণা? আর ভয় নেই!




মশার যন্ত্রণায় রাতের ঘুম হারাম হয় অনেকেরই। দিনেও এর যন্ত্রণা থেকে রক্ষা নেই। আবার মশা বহন করে নানা ধরনে সংক্রামক রোগজীবাণু। যা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে।

চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীত জ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে মশার মাধ্যমে। চলুন জানা যাক, মশা কীভাবে তাড়ানো যায়-

ফ্যান চালু রাখুন

মশা খুবই হালকা। একটি ফ্যানের স্পিড ঘণ্টায় প্রায় দুই মাইল। মশার উড়ার গতিবেগের চেয়ে ফ্যান ঘোরার গতি অনেক বেশি। তাই সহজেই মশার ব্লেডের কাছে টেনে নেয়। যেসব স্থান থেকে মশা প্রবেশ করতে পারে- এমনসব স্থানে ফ্যানটি চালু রাখুন। মশাদের হাত থেকে নিস্কৃতি মিলবে।

লেবু ও লবঙ্গের ব্যবহার

লেবু খণ্ড করে কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢুকাবেন শুধু লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরাগুলো একটি প্লেটে করে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতে বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। এই পদ্ধতিতে ঘরের মশা একেবারেই দূর হয়ে যাবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতে করে মশা ঘরেই ঢুকবেই না।

কর্পূর ও রসুনের ব্যবহার

মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। তাৎক্ষণিকভাবেই মশা গায়েব হয়ে যাবে। দুই দিন পর পানি পরিবর্তন করে নিন। এ ছাড়া রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকারী প্রাকৃতিক উপায়। ৫ ভাগ পানিতে ১ ভাগ রসুনের রস মেশান। মিশ্রণটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন। এতে করে যে কোনো ধরনের রক্ত চোষারা কাছে আসবে না।

নিমের তেল ও পুদিনার ব্যবহার

নিমের তেলে মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে। নিমের তেল ত্বকের জন্যও বেশ ভালো। সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। দেখবেন মশা আপনার ধারে কাছে ভিড়বে না এবং সেই সাথে ত্বকের অ্যালার্জি, ইনফেকশন জনিত নানা সমস্যাও দূর হবে। আর একটি ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে ৫ থেকে ৬ গাছি পুদিনা রেখে দিন খাবার টেবিলে। ৩ দিন অন্তর পানি বদলে দেবেন। দেখবেন ঘরের সব মশা পালিয়েছে।

ধুনোর সঙ্গে নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো

প্রতিদিন নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায়।

হলুদ বৈদ্যুতিক আলো

ঘরের মধ্যে মশার উৎপাত কমাতে চাইলে ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ সেলোফেনে জড়িয়ে দিন। ফলে হলুদ আলো হবে। দেখবেন মশা কমে গেছে। কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায়।

চা-পাতা ও নিমপাতা পোড়ান

ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন। এইভাবে ওই চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের মশা, মাছি পালিয়ে যাবে। এ ছাড়া নিমপাতা পোড়ালে যে ধোঁয়া হয়। তা মশা তাড়ানোর জন্য খুবই কার্যকর।


from Daily Bangla http://bit.ly/2Q9Xx5K

No comments: