Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সোশ্যাল সাইটে নাভি দেখিয়ে বিপদে রাকুল



সম্প্রতি মুক্তি পেয়েছে অজয় দেবগণ ও টাবুর সঙ্গে তার ছবি দে দে প্যায়ার দে। রাকুল প্রীতের অভিনয় ছবিতে যথেষ্ট সমাদরও পেয়েছে। কিন্তু বোল্ড ছবি পোস্ট করতেই সমালোচনার শিকার রাকুল প্রীত সিং।

মঙ্গলবার এই ছবি পোস্ট করেছেন নায়িকা। ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়েছেন গার্ল পাওয়ার। গাঢ় নীল লেস ব্র্যালেট ও বোতাম খোলা জিনসে অসাধারণ মোহময়ী হয়ে উঠেছেন নায়িকা। কিন্তু এই ছবি দেখেই নেটিজেনদের একাংশ ট্রোল করতে শুরু করেন নায়িকাকে।

কেউ কেউ লেখেন, 'এটা গার্ল পাওয়ার? নগ্নতা কখনওই গার্ল পাওয়ার নয়। সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, দীপা কর্মকাররা যা করেন সেটা গার্ল পাওয়ার।'

আবার কারও মন্তব্য, 'টাকা চাইলে কাজ করো। কেন শরীর প্রদর্শন করছো?'

যদিও রাকুল প্রীত এ নিয়ে কোনও মন্তব্য করেননি। কাজের ক্ষেত্রে দে দে প্যায়ার দে বক্স অফিসে বেশ ভালোই ফল করেছে। এর পর রাকুল প্রীতকে দেখা যাবে রীতেশ দেশমুখ, সিদ্ধার্ত মালহোত্রা ও তারা সুতারিয়ার সঙ্গে মারজাঁওয়া ছবিতে। 


from Daily Bangla http://bit.ly/2I1obtO

No comments: