Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

এই অভ্যাস ত্যাগেই খতম ডায়াবেটিস




ডায়াবেটিস বুঝি সবার হয় না-এমনটি এক সময়ে ভাবা হতো। কিন্তু দিন দিন এ রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু কেন হয় ডায়াবেটিস? আর কি নিয়ম মানলে বা অভ্যাস ত্যাগ করলে এই অসুখ আয়ত্বে রাখা যায়।

ডায়াবেটিসের সঙ্গে যে বিষয়টির সরাসরি যুক্ত তা হলো খাদ্যাভ্যাস। অস্বাস্থ্যকর খাবার বা জাঙ্ক ফুডের প্রতি আসক্তি এই রোগের অন্যতম কারণ। তাই এ ধরনের খাবার খাওয়া প্রথমে বন্ধ করতে হবে।

কায়িক শ্রমের অভাবে ডায়াবেটিস বাড়ে। আর এখন সুবিধা বাড়ায় মানুষ পরিশ্রমও করছে কম তাই দেখা দিচ্ছে এই অসুখ।

কার্বোহাইড্রেট ডায়াবেটিস বাড়ায়। কিন্তু এ ধরনের খাবারই আমরা বেশি খাই। সারা দিনের হিসাব করলে দেখা যাবে ৪৫ শতাংশের জায়গায় আমরা প্রতিদিন ৬০-৬৫ শতাংশ কার্বোহাইড্রেট খাচ্ছি। এ ছাড়া আমরা প্রোটিন না খেয়ে ফ্যাট খাই, যা ডায়াবেটিস বাড়ায়।

শুধু জাঙ্ক ফুড বন্ধ করলেই চলবে না খেতে হবে সুষম খাবার। ভাতটা কম খেয়ে ডাল-তরকারি আর প্রোটিন বেশি খান।

ফ্যাটি লিভারের সমস্যা থেকে ডায়াবেটিস হতে পারে। এক সময়ে ধারণা ছিল মদ্যপান বা হেপাটাইটিস থেকেই ওই রোগ হয়।

আধুনিক গবেষণায় দেখা গেছে, সিরোসিস অব লিভারের প্রধান কারণই হলো লিভারে জমে যাওয়া অতিরিক্ত চর্বি।

স্ট্রেস থেকে ডায়াবেটিস হতে পারে। যা পরিমাপের কোনো যন্ত্র নেই। তবে স্ট্রেস কমলে যে ডায়াবেটিস কমবে, সে বিষয়ে এখনো কোনো গবেষণা হয়নি


from Daily Bangla http://bit.ly/2EggdMw

No comments: