সালমানকে বিয়ের প্রস্তাব দিলেন ক্যাটরিনা!
রুপালি পর্দায় সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন অগণিত মানুষের মন জয় করেছে। তাঁদের সিনেমা মানেই সুপারহিট। পর্দার বাইরেও এ যুগলের রসায়ন চমৎকার। খান পরিবারে অবাধ যাতায়াত ক্যাটরিনার। একসময় প্রেম ছিল বলে বলিউডে চাউর, এখনো গভীর বন্ধুত্ব তাঁদের। ভক্তরা তো হামেশাই এ যুগলকে বিয়ে করতে অনুরোধ জানান।
আর এবার বলিউডের সবচেয়ে যোগ্য ব্যাচেলর সালমান খানকে বিয়ের প্রস্তাব দিলেন আবেদনময়ী ক্যাটরিনা কাইফ!
হ্যাঁ, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রেস্তোরাঁয় বসে সালমানকে ক্যাটরিনা সরাসরি প্রস্তাব দিয়ে বলছেন, ‘বিয়ের বয়স তো আমার পার হয়ে যাচ্ছে; তো, কবে বিয়ে করবে?’
আসন্ন ‘ভারত’ সিনেমার শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। চলতি বছরে বহুল প্রতীক্ষিত ছবি এটি। ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এই ছবিতে জুটি বেঁধেছেন সালমান-ক্যাটরিনা।
ছবির পরিচালক আলি আব্বাস জাফর ওই ভিডিওটি অনলাইনে শেয়ার করেছেন, যেখানে সালমানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্যাটরিনা। কেউ যদি ভেবে থাকেন বাস্তব জীবনের জন্যই এ প্রস্তাব, তবে তা ভুল হবে। ‘ভারত’ নির্মাতা আলি আব্বাস জাফর ওই ভিডিওটি শেয়ার দিয়ে শিরোনাম দিয়েছেন ‘দি প্রপোজাল’
from Daily Bangla http://bit.ly/2Mg9Pv0
Labels:
Entertainment


No comments: