সুস্থ জীবনযাপনের পাঁচ মন্ত্র
প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে নতুন দিনের শুরু। আর সেই রাত অবধি আমাদের সবাইকে অনেক কাজ করতে হয়। আর এ কাজ করতে হয় আমরা চাইলেও এবং না চাইলেও। কারণ আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা নিজেদের কাজ করতে বাধ্য। কিন্তু আমাদের প্রতিদিনকার কাজ একেবারে পারফেক্ট করার জন্য আমাদের প্রয়োজনীয় অনেক কিছুই দরকার হয়ে পড়ে। এর মধ্যে সুস্বাস্থ্য, সচল মস্তিষ্ক, ভালো স্মৃতিশক্তি ইত্যাদি।
এই সব কিছুর জন্যই আমাদের প্রয়োজন একটি স্বাস্থ্যকর জীবনযাপনের; যা আমরা অনেকেই করি না। কিন্তু স্বাস্থ্যকর জীবনযাপন না করার ফলে আমরা প্রতিনিয়তই ক্ষতি করছি আমাদের নিজেদেরই। আমরা আমাদের কাজেকর্মে নিজের সম্পূর্ণটা দিয়ে মন বসাতে পারি না। তাই আমাদের প্রত্যেকেরই উচিৎ যত দ্রুত সম্ভব স্বাস্থ্যকর জীবনের শুরু করা। আর এজন্য প্রথমেই নিয়মিত কিছু কাজ করতে পারেন।
জেনে নিই সুস্থ জীবনযাপনের নিয়মিত পাঁচ মন্ত্র সম্পর্কে :
স্বাস্থ্যকর খাবার খান
ভালো খাবার আমাদের দেহকে সুস্থ রাখার জন্য সব চাইতে বড় ভূমিকা পালন করে। খাবার থেকে আমরা শক্তি পাই এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও স্বাস্থ্যকর খাবার থেকেই আসে। কিন্তু এ ব্যাপারেও আমরা একটি ভুল করে থাকি। স্বাস্থ্যকর খাবার এখন টিনজাত হিসেবেও পাওয়া যায়; যা সময় বাঁচাতে আমরা কিনে খেয়ে থাকি। এতে কিন্তু ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে। তাই খেয়াল রাখবেন স্বাস্থ্যকর খাবারটি যেন প্রাকৃতিক হয়।
শুরু হোক শারীরিক শ্রম
আজকে থেকেই জীবনযাপনের স্টাইলে সামান্য পরিবর্তন আনুন। খানিকটা সময় বের করে শারীরিক পরিশ্রমের কাজ শুরু করুন। হাঁটাচলা করা, জগিং করা, শারীরিক ব্যায়াম করা দিয়ে শুরু করতে পারেন স্বাস্থ্যকর জীবনযাপনের যাত্রা। মোটকথা, বসা কাজকে আক্ষরিক অর্থেই না বলুন। টানা ২০-২৫ মিনিট বসে কাজ করলে ৫ মিনিট উঠে হাঁটাচলা করে আবার কাজে বসুন। শারীরিক ব্যায়ামের জন্য ১০টি মিনিট সময় বের করে নিন। যদি না পারেন তবে ১০-১৫ মিনিট হেঁটে আসুন। এতে শরীরে রোগ বাসা বাধবে না।
পানি ও পানীয় পানের মাত্রা বাড়ান
আমাদের দেহের ৬৫% পর্যন্ত পানি দিয়ে তৈরি। আমাদের দেহে যখনই পানির ঘাটতি হয় তখনই আমরা নানা রকম রোগে-শোকে পড়ে থাকি। তাই আমাদের স্বাস্থ্যকর জীবনের শুরুতে আরও যে কাজটি করতে হবে তা হলো- পানি ও পানীয় পানের মাত্রা বাড়িয়ে দিতে হবে। দেহটাকে হাইড্রেট রাখতে হবে। প্রতিদিন ৬-৮ গ্লাস পানি পানের পাশাপাশি ফলের রস, ডাবের পানি, স্যালাইন, গ্লুকোজ ইত্যাদি পান করা উচিৎ সকলের।
সকালের তাজা হাওয়া এবং সূর্যের আলো
কর্মব্যস্ত জীবনের কারণে অনেকেরই তাজা হাওয়া এবং সূর্যের আলো উপভোগ করতে পারেন না একেবারেই। সকালের তাজা হাওয়া আমাদের মনের জন্য অনেক প্রশান্তিকর এবং সূর্যের আলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। সূর্যের আলো আমাদের দেহে ভিটামিন ডি তৈরি করে; যা হাড়ের ক্যালসিয়াম শোষণে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিটামিন ডি এর অভাবে ক্যানসার, উচ্চ রক্তচাপ, মুটিয়ে যাওয়া, ডায়াবেটিস এবং বিষণ্ণতার সৃষ্টি হয়। তাই সুস্থ জীবনের শুরু করতে চাইলে সকাল ৯টার আগের সূর্যের আলো এবং তাজা হাওয়া নেয়ার চেষ্টা করুন।
প্রয়োজন পরিমিত বিশ্রাম
আমাদের সুস্বাস্থ্যের জন্য শারীরিক পরিশ্রমের যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন পরিমিত বিশ্রামের। আপনি শারীরিক পরিশ্রমের পর যদি পরিমিত না ঘুমাতে পারেন তবে আপনার দেহ দুর্বলতায় পড়বে, বিষণ্ণতা ও উদ্বেগে মনমানসিকতা একেবারেই ভেঙে পড়বে। স্মৃতিশক্তির দুর্বলতা, মস্তিস্কের অচলতা সবই পরিমিত বিশ্রাম না নেয়ার কারণে হয়ে থাকে। তাই একজন পূর্ণবয়স্ক হিসেবে প্রতিদিন ৬-৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন।
from Daily Bangla http://bit.ly/2WaDF7X
Labels:
Entertainment


No comments: