Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

হৃদরোগ প্রতিরোধে খাবেন যে গরুর দুধ!



সব বয়সী মানুষের জন্য গরুর দুধ উপকারী। দুধে এমন কিছু উপদান থাকে, যা শরীরের বিভিন্ন ঘাটতি পূরণে সাহায্য করে।

সম্প্রতি ফুড সায়েন্স এবং নিউট্রিশন জার্নালে একটি তথ্য প্রকাশ হয়েছে। যেখানে বলা হয়, যেসব গরু শুধু ঘাস খায়, সেই গরুর দুধ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ঘাস খাওয়া গরুর দুধে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি, যা হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুবই শরীরের উপকারের জন্য প্রয়োজনীয় দুটি উপাদান। তবে প্রচুর পরিমাণে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এবং খুব কম পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি ওবেসিটি এবং ডায়াবেটিসের আশঙ্কাও বেড়ে যায়।

গবেষকরা পরামর্শ দেন, শুধু ঘাস খায়- এমন গরুর দুধ খেতে। কারণ একমাত্র ঘাস খাওয়া গরুর দুধেই রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই দুধ শরীরে ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে। ফলে কমে যায় হৃদরোগের আশঙ্কাও।


from Daily Bangla http://bit.ly/2HzbB54

No comments: