গ্রিন টি যে খাচ্ছেন, শরীরের ক্ষতি হচ্ছে না তো?
পৃথিবীর প্রাচীনতম পানীয়গুলির একটি গ্রিন টি।গ্রিন টি-র বিবিধ উপকারিতা রয়েছে একথা অনস্বীকার্য। বেশ কিছু রোগ প্রতিরোধ ও প্রতিকারের ক্ষমতাও রয়েছে এই চায়ের। পাশাপাশি, যেহেতু এতে ক্যাফিন থাকে সেহেতু গ্রিন টি পানের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। গ্রিন টি-র তেমনই কয়েকটি ক্ষতিকর দিকের কথা তুলে ধরা হল এখানে—
১. পেটের সমস্যা:
গ্রিন টি-তে থাকে ট্যানিন্স, যা অ্যাসিডিটি বাড়ায়। এর ফলে পেট ব্যথা, গা বমি ভাব, বা কোষ্ঠবদ্ধতার সমস্যা দেখা দিতে পারে।
২. আয়রনের অভাব:
খাবার থেকে প্রাকৃতিক লৌহ শরীরে আসার পথে গ্রিন টি বাধা সৃষ্টি করে। তার ফলে শরীরে লৌহের অভাব বা আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে।
৩. উদ্বেগ ও নিদ্রাহীনতা:
গ্রিন টি-তে যে ক্যাফিন থাকে তা শরীরে ঘুমের পক্ষে সহায়ক রাসায়নিকের ক্ষরণে বাধা দেয়। তার ফলে নিদ্রাহীনতা আর উদ্বেগ বৃদ্ধি পায়।
৪. অনিয়মিত হৃদস্পন্দন:
গ্রিন টি সেবনের ফলে হৃদস্পন্দনের ছন্দ বিঘ্নিত হতে পারে।
৫. রক্তচাপ বৃদ্ধি:
উচ্চ রক্তচাপের রোগীরা যদি গ্রিন টি পান করেন তা হলে তাঁদের রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।
তবে ডাক্তারেরা বলছেন, পরিমিত মাত্রায় গ্রিন টি পান করলে ক্ষতির সম্ভাবনা নেই।
from Daily Bangla http://bit.ly/2YAcLnt
Labels:
Entertainment


No comments: