গোলাপি গালের জন্য...
গোলাপি গাল সব মেয়েরই স্বপ্ন। গোলাপি গাল সুস্বাস্থ্যের লক্ষণ। আপনার চেহারায় একটি গোলাপি আভা আনতে শাক-সব্জী এবং ফলমূল খান। আপনি প্রাকৃতিকভাবে গোলাপি গালওয়ালি হতে চাইলে আপনাকে মানতে হবে কিছু নিয়মকানুন। নিচে কয়েকটি টিপ্স দেওয়া হলো যা আপনি সহজেই করতে পারেন।
১. কলার পেস্ট করে মুখে মাখুন। বিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনাকে দেবে লাল-গোলাপি উজ্জ্বলতা।
২. ডিমের সাদা অংশের সাথে মধু মিশিয়ে আলতোভাবে দশ মিনিট মুখে ঘষুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৩. লেবুর রস এবং শসার রস মধু এবং দুধের সাথে মিশিয়ে মুখে মাখলে গোলাপি উজ্জ্বলতা বাড়ে।
৪. টমেটো অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। দুটি টমেটো, দুই কাপ পানি এবং দুই টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে খালি পেটে পান করলে মুখের উজ্জ্বলতা বাড়ে। তবে এই মিশ্রণ পান করার পর ৩০-৪০ মিনিট পর্যন্ত নাস্তা করা যাবে না।
৫. প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। পানি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়। পানি ঠোঁট এবং মুখকে আদ্র এবং নরম রাখতে সাহায্য করে।
from Daily Bangla http://bit.ly/2EiHaPA
Labels:
Entertainment


No comments: