ডিজাইনার পোশাকে কান মাতালেন দীপিকা!
অভিনেত্রী দীপিকা পাডুকোণ লাইম সবুজ রঙের জিয়ামবাত্তিসটা ভাললী গাউনে ফের মাতালেন ৭২তম কান ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন।
'পেইন অ্যান্ড গ্লোরি' ছবির প্রিমিয়ারে দীপিকাকে ওই পোশাকের সাথে একটি গোলাপী হেডব্যাণ্ড পরে দেখা গেল।
যদিও এর আগেই পিটার ডান্ডাস্-এর ডিজাইন করা আকাশি রঙের গাউনে দীপিকা পাডুকোন উত্তেজনা বাড়িয়েছেন কান ফেস্টিভ্যালের। বলিউড দিভা ফিল্ম ফেস্টিভালে আন্তর্জাতিক মেক আপ কোম্পানি লোরিয়ালের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন, এই নিয়ে তৃতীয় বার কান ফেস্টিভালে একই ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন দীপিকা।
from Daily Bangla http://bit.ly/2YKv7Cp
Labels:
Entertainment



No comments: