Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বিভিন্ন খোসার উপকারিতা

সাধারণত শাকসবজি ও বিভিন্ন ফলের খোসা ফেলে দেওয়া হয়। কিন্তু কখনো এসব ফেলে দেওয়ার আগে একবারও ভাবা হয় না। তবে এখন থেকে আপনাকে অন্তত একবার ভাবতে হবে। কেননাএমন কিছু উপায় রয়েছে যা জানলে এই খোসাকে আপনি ভালো কাজে লাগাতে পারবেন।

চোখের যত্নে আলুর খোসা কাজে লাগে। এতে এনজাইম ও ভিটামিন সি রয়েছে। যা কিনা ক্লান্তফোলা ও কালচে চোখের যত্নে বেশ উপকারী। এর জন্য প্রথমে আলুর খোসাকে ১০-১৫ মিনিট ফ্রিজে রাখুন। তারপর খোসাকে দুই চোখে লাগান। ঠিক ১৫-২০ মিনিট পরই খোসা তুলে ভালো করে চোখ ধুয়ে ফেলুন। এবার দেখবেন অনেক ফ্রেশ লাগছে।
দাঁতে যদি কলার খোসার ভেতরের সাদা অংশ কিংবা কমলার খোসা ঘষা যায় তাহলে দাঁতের হলদে ভাব দূর হয়। কেননাকলা ও কমলার খোসায় রয়েছে ম্যাগনেশিয়ামম্যাংগানিজ ও পটাশিয়াম। যা দাঁতের এনামেলকে অনেক শক্তিশালী করে তোলে।
ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার হয়ে থাকে কমলার খোসা। বেশ কিছু কমলার খোসা দুই তিনদিন রোদে ভালো করে শুকিয়ে নিন। এরপর কমলার খোসাগুলোকে গুঁড়া করে তাতে দই ও মধু ভালো করে মিশিয়ে আপনার মুখ ও গলায় ভালো করে মাখুন। ঘড়ি ধরে ২০-২৫ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে ধুয়ে নিন। এতে করে ত্বকের শুষ্কতা কমবে।
আঙুর ফল ও কমলার খোসা বেশ গন্ধযুক্ত। সেজন্য স্নানের জলে এই খোসাগুলোর সাথে শশার খোসা ছেড়ে দিয়ে স্নান করুন। ত্বকে যদি শুষ্কতা ও চুলকানি থাকে তাহলে এই জল দিয়ে স্নান করার ফলে উপশম হবে।


সুত্রঃ বিনোদন

No comments: