সুপার সুন্দরী কৃতি শ্যাননের নতুন ভিডিও ভাইরাল!
বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা কৃতি শ্যানন। চলতি বছর তরা অভিনীত ‘লুকা ছুপি’ দারুণ ব্যবসা করেছে বক্স অফিসে। এরপর থেকেই ব্যস্ততা আরো বেড়েছে। অভিনয় আর গ্ল্যামার ধরে রাখতে নিয়মিত নিজেকে ফিট রাখতে হয়। এতো কাজের ব্যস্ততার মাঝে কিভাবে নিজেকে ফিট রাখেন এবার সেই গোপন রহস্য ফাঁস করলেন কৃতি নিজেই।
তিনি জানান, কাজের ব্যস্ততার ফাঁকে ঠিকই শরীরচর্চার জন্য নিয়মিত সময় বের করেন তিনি। নিয়মিত ব্যায়াম করছেন। আর নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে আবার শেয়ার করলেন সেই ব্যায়ামের ভিডিওটি।
কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা ‘লুকা ছুপি’ বক্স অফিসে প্রায় ১২৫ কোটি টাকার ব্যবসা করে। সমালোচক থেকে শুরু করে দর্শক সকলেই প্রশংসা করেছে সিনেমাটির। এরপর হাতে রয়েছে আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’। যেখানে কৃতি ছাড়াও রয়েছে অনিল কাপুর ও সঞ্জয় দত্ত। এ ছাড়া হাতে রয়েছে ‘হাউজফুল ফোর’-এর মতো সিনেমা। রয়েছে ‘অর্জুন পাতিয়ালা’ নামের একটি সিনেমা, এতে দিলজিত দোসাঞ্জের বিপরীতে কাজ করবেন তিনি।
Labels:
Entertainment

No comments: