Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

চিংড়ি খাওয়ার অজানা ৮টি উপকারিতা







চিংড়ির নাম শুনলেই সবাই বলেন এ তো মাছ নয়, জলের পোকা এবং চিংড়ি খাওয়া শুধুই ভাল স্বাদের জন্য, এই খাদ্যের কোনও উপকারিতা নেই। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা।

চিংড়ি মাছকে জলের পোকা বললেও এই বিশেষ সুখাদ্যের উপকারিতাগুলি কিন্তু অস্বীকার করার উপায় নেই—

১) চিংড়িতে থাকে ফ্যাট, প্রোটিন এবং মিনারেলসের একটি সুসম অনুপাত যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভাল।

২) চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণে সেলেনিয়াম যা শরীরে ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করে। অর্থাৎ ক্যানসার প্রতিরোধে চিংড়ি অত্যন্ত কার্যকরী।

৩) ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এই খাবার হৃৎপিণ্ড ভাল রাখতে সাহায্য করে। ফ্যাটি অ্যাসিড রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং লিভারের পক্ষেও ভাল।

৪) চিংড়ি হল প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের উৎস।

৫) ভিটামিন ই প্রচুর পরিমাণে পাওয়া যায় চিংড়িতে। তাই পরিমিত পরিমাণ চিংড়ি নিয়মিত খেলে ত্বক ভাল থাকে এবং ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।

৬) চিংড়িতে রয়েছে ভিটামিন বি১২। এই বিশেষ ভিটামিনটি স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে এবং হৃৎপিণ্ড ভাল থাকে।

৭) চিংড়ি হল প্রচুর পরিমাণ প্রোটিনের উৎস আর প্রোটিন শরীরের একটি প্রয়োজনীয় উপকরণ। শরীরে যথেষ্ট পরিমাণ প্রোটিন না থাকলে যে কোনও আঘাত বা ক্ষত সেরে উঠতে দেরি হয়।

৮) অন্যান্য অনেক মাছ এবং মাংসের তুলনায় চিংড়িতে ক্যালোরির পরিমাণ অনেকটা কম। তাই যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাঁরা চিংড়ি বেশি করে খেলেও ওজন বাড়ার আশঙ্কা নেই।









সংগৃহীত 


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2wJd1EZ

No comments: