বাবাকে ‘ফাদার্স ডে’র শুভেচ্ছা রণবীরের
'ফাদার্স ডে'র সকাল থেকেই তারকারা তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে বাবার সঙ্গে ছবি শেয়ার করে সামিল হয়েছেন ওই বিশেষ দিনটিতে। রণবীর সিং চিরদিনই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। নিজের কাছের মানুষদের সঙ্গে প্রায়ই নানা ছবি শেয়ার করেন তিনি। নিজের ইনস্টাগ্রাম পেজে বাবা জগজিৎ সিং ভাবনানির একটি পুরোনো ছবি শেয়ার করে ফাদার্স ডে-র শুভেচ্ছা জানালেন রণবীর। বাবার সঙ্গে নিজের তুলনা করে শেয়ার করেছেন নিজের একটি ছবিও। ছবির ক্যাপশনে লিখেছেন, "এ বার আপনারা বুঝতে পারবেন।"
ছবি দুটি দেখে এটা স্পষ্ট, রণবীরকে দেখতে হুবহু তাঁর বাবার মতোই। ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই উপচে পড়েছে রণবীরের বন্ধু এবং অনুরাগীদের কমেন্ট। ছবিতে কমেন্ট করেছেন আয়ুষ্মান খুরানা এবং বাদশাও। ছবিতে লাইক করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
প্রসঙ্গত, রণবীর এই মুহূর্তে রয়েছেন লন্ডনে। সেখানে কবীর খানের '৮৩' ছবির শুটিং-এ ব্যস্ত রয়েছেন তিনি। রণবীরকে এই ছবিতে দেখা যাবে কপিল দেবের চরিত্রে। সম্প্রতি দীপিকাও যোগ দিয়েছেন এই শুটিং-এ। তিনি অভিনয় করছেন রোমি ভাটিয়া অর্থাৎ কপিল দেবের স্ত্রীর চরিত্রে। ছবিটি মুক্তি পওয়ার কথা ২০২০ সালে গুড ফ্রাইডের দিনে।
Labels:
Entertainment


No comments: